সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল

৫০ লাখ শিক্ষক-শিক্ষার্থীর জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

140844_142 copyআওয়ার ইসলাম : জঙ্গিবাদ রোখার শপথের মধ্য দিয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষকরা আজ সারাদেশে মানববন্ধন করেছেন। সকাল এগারোটা থেকে বেলা বারোটা পর্যন্ত সকল শিক্ষার্থী নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনের সড়কে এই কর্মসূচি পালন করেন। সারাদেশের শিক্ষক-শিক্ষার্থীরা জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করে অঙ্গীকার করেছেন, দেশ, ধর্ম ও মানবতাবিরোধী জঘন্য এ অপকর্মের সাথে তাদের কোন সম্পৃক্ততা থাকবে না।

গুলশানে জঙ্গি হামলার ১ মাস পূর্তিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আহবানে দেশের সকল সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় এ কর্মসূচী পালন করেছে। দেশের ১৩১ সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, ২০৫ ফাজিল-কামিল মাদ্রাসা, ২২ শতাধিক বিভিন্ন পর্যায়ের কলেজ-অনার্স কলেজের আনুমানিক ৫০ লাখ শিক্ষক-শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নিয়েছেন বলে ধারণা করছে ইউজিসি।

রাজধানী ঢাকায় অবস্থিত বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষকরা স্ব স্ব প্রতিষ্ঠানের সামনের সড়কের ফুটপাতে এবং স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীদেরকে উৎসবমুখর পরিবেশে মানববন্ধন কর্মসূচি পালন করতে দেখা গেছে। শিক্ষার্থীদের হাতে স্ব-হস্তে লিখিত ব্যানারে জঙ্গিবাদের প্রতি ঘৃণা ও ধিক্কার সম্বলিত নানা শ্লোগান ছিল।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ