পলাশ রহমান; অতিথি লেখক, আওয়ার ইসলাম
ঢাকায় ব্যচেলরদের বাসা ভাড়া দেয়া হয় না। বাসা ভাড়া পেতে অনেক বেগ পেতে হয়। বাড়িওয়ালারা অধিক ভাড়া হাকায়। এসব অভিযোগ অনেক পুরনো। এখন আবার মড়ার উপর খাড়ার ঘা হয়ে নাজিল হয়েছে 'জঙ্গি সমস্যা'। গুটি কয়েক বিপথি ছেলে-ছোকড়ার কারণে দেশের সরকার, প্রশাসন এবং মিডিয়াগুলো এমনভাবে প্রচার অভিযানে নেমেছে যেন কথিত জঙ্গি বাদ দিলে দেশে আর কোনো যুবক নেই। এতে যেমন আন্তর্জাতিক পর্যায়ে দেশে এবং দেশের তরুণ প্রজন্মের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তেমনি দেশের মধ্যেও যুবক ব্যাসেলররা পড়েছে মহা বিপাকে।
কেউ তাদের বাসা ভাড়া দিতে চায় না। যারা আগে থেকে বাসা ভাড়া নিয়ে আছে তাদের বাসা ছাড়ার নির্দেশ দিয়েছে, দিচ্ছে বাড়িওয়ালারা। বাসা ছাড়তে না চাইলে বাড়িওয়ালারা পোষ্য মাস্তান দিয়ে নাজেহাল করে। জঙ্গি বলে ধরিয়ে দেয়ার ভয় দেখায়। আমি কোনো ভাবেই বুঝতে পারি না, একটা দেশের সরকার তার দেশের তরুণ যুবক প্রজন্মের বিরুদ্ধে এমন হঠকারি সিদ্ধান্ত নেয় কি করে? কেনো বাড়িওয়ালারা ব্যচেলরদের কাছে বাসা ভাড়া দেবে না? কেনো স্বল্প সময়ে বাসা ছাড়ার নির্দেশ দেবে? কেনো বেশি ভাড়া হাকাবে? গুটি কয়েক কথিত জঙ্গির অযুহাতে দেশের লাখ লাখ মানুষকে বিপদে ফেলা, হয়রানি করা, নাজেহাল করা কোন বিবেচনায় ঠিক হতে পারে?
কাল বিবিসি বাংলার খবরে শুনলাম একজন বাড়িওয়ালা মহিলা বলছেন, তার বাসার একটা ফ্লাট ভাড়া নিয়ে ক'জন ব্যচেলর থাকে। তিনি তাদের উপর নজরদারি বাড়িয়েছেন। প্রতিদিন অন্তত একবার হলেও তিনি ব্যচেলরদের ঘরে যান। তারা কি করছে না করছে, কোথায় কি রেখেছে, কে কে আছে, কি খাচ্ছে সব কিছু খুটিয়ে খুটিয়ে দেখেন। আমি ওই মহিলার কথা শুনে বড্ড অবাক হয়েছি! এ আবার কেমন তরো কথা! বাড়িওয়ালা কেনো প্রতিদিন ভাড়াটিয়ার ঘরে ঢুকবে? কেনো তাদের সব কিছু তদারকি করবে? হোক ব্যচেলর, তাই বলে কি তাদের 'প্রাইভেসি' বলে কিছু নেই? বাড়িওয়ালা কি পুলিশ প্রশাসন? এতে কি মানুষের অধিকার খর্ব হয় না? মানুষকে হয়রানি, নির্যাতন করা হয় না?
প্রশাসন নাকি বাড়িওয়ালাদের বাসা ভাড়া দেয়ার আগে ভাড়াটিয়ার যাবতীয় তথ্য সংগ্রহ করতে নির্দেশ দিয়েছে! এ আবার কেমন কথা! বাড়িওয়ালা কেনো ভাড়াটিয়à
