শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায় 

বনধ ৫ আগস্ট পর্যন্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

4bk5d335fe30866vna_800C450 copyআওয়ার ইসলাম : আজ সোমবার অনন্তনাগ জেলায় কাজিগান্দ এলাকায় শ্রীনগর-জম্মু মহাসড়কে সিআরপিএফ জওয়ান এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। মুস্তাক আহমেদ শাহ নামে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি পেলেটগানের ছররা গুলিতে মারাত্মকভাবে আহত হয়েছেন।

হুররিয়াত নেতা সাইয়্যেদ আলী শাহ গিলানি, মীরওয়াইজ ওমর ফারুক এবং জেকেএলএফ প্রধান মুহাম্মদ ইয়াসীন মালিক চলতি মাসের শুরু থেকে ৫ দিন ধরে যৌথ আন্দোলনের কর্মসূচি হাতে নিয়েছেন। কাশ্মিরি নেতারা যুবকদের প্রতি সড়ক, প্রাচীর এবং দোকানের সাটারে আজাদির সমর্থনে স্লোগান লিখে নিজেদের অনুভুতি প্রকাশ করার আহ্বান জানিয়েছেন।

গতকাল শ্রীনগরের একটি মহিলা কলেজে পরীক্ষার ব্যবস্থাপনা খতিয়ে দেখতে গিয়ে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। বনধ এবং সহিংস পরিবেশের মধ্যে পরীক্ষায় বসতে হওয়ায় শিক্ষার্থীদের অভিভাবকরা মেহেবুবাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান।

রোববার পুলওয়ামা জেলার কারিমাবাদ কবরস্থানে কাশ্মিরে ভারতীয়দের হাতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে কমপক্ষে ৭০ হাজার মানুষ জড়ো হন। প্রতিবাদকারীদের অনেকে এ সময় পাকিস্তানের পতাকা উড়িয়ে বিক্ষোভ দেখায়।

এদিকে গতকাল ন্যাশনাল কনফারেন্স ছেড়ে কাশ্মিরি আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেয়ার ঘোষণা দিয়েছেন ইফতিকার মিসগার। তিনি মেহবুবা মুফতির বিরুদ্ধে সাম্প্রতিক উপনির্বাচনে লড়াই করেছিলেন। ইফতিকার মিসগারকে সেখানকার আন্দোলনরত মানুষজন স্থানীয় একটি মসজিদে নিয়ে যায় এবং তাকে আজাদির সমর্থনে স্লোগান দিতে বলা হয় বলে জানা গেছে। তিনি তখন ন্যাশনাল কনফারেন্স থেকে ইস্তফা দেয়ার ঘোষণা দেয়ার পাশাপাশি প্রতিরোধ আন্দোলনে শামিল হওয়ার কথা জানান।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ