সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

এবার মহিষের ইন্টারভিউ নিল সাংবাদিক (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

geotvআওয়ার ইসলাম: ওভারব্রিজ থাকার পরও মানুষ সময় বাঁচাতে সেটি ব্যবহার করতে চায় না। গাড়ির ফাঁক দিয়েই ছুট দেয়। ফলে নানারকম দুর্ঘটনা ঘটে। তবে পাকিস্তানের লাহোরে ব্যতিক্রমী উদাহরণ তৈরি করেছে মহিষ। মহিষগুলো মানুষকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিব্যি ওভারব্রিজ ব্যবহার করছে।

মহিষের জন্য ওভারব্রিজ ব্যবহার সহজ নয়। তাই কৌতূহল হতে পারে, সিঁড়ি দিয়ে উঠতে কেমন লাগে তাদের? কার থেকেই বা শিখল ওঠা-নামার পদ্ধতি?

মহিষগুলো নিয়ে এমনই একগুচ্ছ প্রশ্ন উদয় হয়েছিল পাকিস্তানের লাহোরের এক সাংবাদিকের মনে। কৌতুহল মেটাতে এক মহিষকে প্রশ্নও করে ফেলেন তিনি। আর সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিও…

লাহোরে যানজট কমাতে নির্মাণ করা হয়েছে অনেক ওভারব্রিজ। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে সে সব ব্রিজ মানুষের থেকে বেশি ব্যবহার করছে পশুরা। পথচলতি মানুষ যখন সময় বাঁচাতে বা আলস্যের কারণে ওভারব্রিজ ব্যবহার না করে ডিভাইডার পাঁচিল টপকে রাস্তা পেরিয়ে যাচ্ছে, তখন সচেতনতা চোখে পড়ছে গবাদি পশুদের মধ্যে।

ভিডিওতে দেখা যাচ্ছে, কেমন দিব্যি সিঁড়ি টপকে ওভারব্রিজে উঠছে নামছে পশুরা। কেমন করে সিঁড়ি দিয়ে নামা ওঠা শিখল, তা এক মহিষের কাছে জানতে চেয়েছিলেন ওই সাংবাদিক। উত্তরে মহিষটি ঘাড় নেড়েছে এবং কি যেন বলার চেষ্টা করেছে। তার ব্যাখ্যাও দিয়েছেন সাংবাদিক।

ভিডিওতে দেখুন পুরো খবর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ