মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ঝিনাইদহে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bonduk juddhoখালিদ হাসান, ঝিনাইদহ : ঝিনাইদহ মহেশপুর উপজেলার কাটাখালী নামক স্থানে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাত (৪৭) এক ব্যক্তি নিহত হয়েছে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য বলে জানায় পুলিশ। শনিবার (৩০ জুলাই) ভোর ৩ টার দিকে এ ঘটনা ঘটে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মো. আমিনুল ইসলাম জানান, মহেশপুর থানায় কর্মরত সাব ইন্সপেক্টর বজলুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল জীবননগর-কালীগঞ্জ সড়কে টহল দিচ্ছিল। রাত আনুমানিক ৩ টার দিকে টহল দলটি উপজেলার কাটাখালি নামক স্থানে পৌঁছালে ডাকাতির প্রস্তুতিরত একটি ডাকাত দল পুলিশের গাড়ি লক্ষ করে বোমা ছুড়ে মারে। পুলিশও আত্মরক্ষায় পালটা গুলি চালায়। পরে ডাকাতদল পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত ডাকাতের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে।

তিনি আরো জানান, বন্ধুক যুদ্ধে আহসান হাবিব ও সেলিম রেজা নামে ২ কনস্টেবল আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়াও ঘটনাস্থল থেকে ২টি শাটার গান, ৫রাউন্ড গুলি ও ৩টি বোমা উদ্ধার করা হয়েছে।

ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ