সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

আগস্টের তৃতীয় সপ্তাহে এইচএসসির ফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hscঢাকা: আগস্টের তৃতীয় সপ্তাহে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি নেয়া হয়েছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সম্মতি চেয়ে দু’একদিনের মধ্যে সারসংক্ষেপ পাঠানো হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক মো: মাহবুবুর রহমান জানান, ‘আমরা ১৬ আগস্টের পর যে কোনোদিন ফল প্রকাশের জন্য প্রস্তত আছি। এ ব্যাপারে একটি সারসংক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’

শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব জানান, পাবলিক পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়ার একটি রেওয়াজ আছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি সারসংক্ষেপ পাঠাচ্ছি। ১৬ থেকে ২০ আগস্টের মধ্যে তিনি যেদিন সময় দেবেন, সেদিনই ফল প্রকাশ করা হবে।’

এ কর্মকর্তা আরও বলেন, ১৬ আগস্ট মঙ্গলবার। সাধারণত শুক্রবার ফল প্রকাশ করা হয় না। আবার ২২ জুন সর্বশেষ ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই হিসাবে ২১ আগস্ট পরীক্ষা শেষের ৬০ দিন পূর্ণ হবে। এসব বিবেচনায় ১৮ বা ২০ আগস্ট ফল প্রকাশের তারিখ চূড়ান্ত হতে পারে। তবে বিষয়টি নির্ভর করছে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর।

এ বছরের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা ৩ এপ্রিল শুরু হয়। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১২ লাখ ১৮ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নেয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ