সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল

রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হলে পরিবেশ দূষণ হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

unus ahmadনিজস্ব প্রতিবেদক :ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন বন্ধ করার দাবি জানিয়ে বলেন, কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ স্থাপন হলে সুন্দরবনের পরিবেশ দূষিত হয়ে বাঘ, হাতি সংরক্ষণ অঞ্চল, বন্য প্রাণীর অভয়ারন্য কিংবা অন্যকোন সংরক্ষিত বনাঞ্চল থাকবে না। ফলে সুন্দরবন চিরদিনের জন্য সৌন্দর্য হারাবে। এতে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে দেশ বধ্যভূমিতে পরিণত হবে।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র মারাত্মক পরিবেশ দূষণ ঘটায় বলে সাধারণত বিশ্বের বিভিন্ন দেশে সংরক্ষিত বনভূমি ও বসতির ১৫-২৫ কিমি-এর মধ্যে কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মানের অনুমোদন দেওয়া হয় না। ইআইএ রিপোর্ট অনুসারে প্রস্তাবিত ১৩২০ মেগাওয়াট রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্পটি সুন্দরবন থেকে মাত্র ১৪ কিমি দূরে, যা সরকার নির্ধারিত সুন্দরবনের চারপাশের ১০ কিমি এনভরয়নমেন্টাল ক্রিটিকাল এরিয়া (ইসিএ) থেকে ৪ কিমি দূরে বলে নিরাপদ হিসেবে দাবি করা হয়েছে। তাই রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন বন্ধ করতে হবে। এই বিদ্যুৎ প্রকল্প চালু হলে ভারত সবচেয়ে লাভবান হবে। আর আমাদের দেশের মারাত্মক পরিবেশ দূষনে পরবে।

ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ