মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

৯ জঙ্গি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kallanpurআওয়ার ইসলাম: রাজধানীর কল্যাণপুরে একটি জঙ্গি আস্তানায় অভিযানে ৯ জন জঙ্গি নিহত হয়েছে। নিহতের সবাই জেএমবির সদস্য বলে জানিয়েছে পুলিশ।

বিবিসির খবরে বলা হয়েছে, সোমবার মধ্যরাতে অভিযান চালানোর সময় পুলিশের সাথে গোলাগুলির পর কল্যাণপুরের ঐ বাড়িটি ঘিরে রেখেছিল পুলিশ।

ভোর ৬ টার আগে অভিযান শুরু হয়ে প্রায় এক ঘন্টাব্যাপী একটি অভিযানে বাড়ির ভেতরে থাকা ৯ জন 'জঙ্গি সদস্যের' সবাই নিহত হয় বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর অঞ্চলের উপ পুলিশ কমিশনার মাসুদ আহমেদ জানিয়েছেন, সেখানে শেষরাতে ব্যাপক গোলাগুলি চলেছে।

তিনি জানান, মধ্যরাতে পুলিশ একটি নিয়মিত রেইডে বের হলে তারা হঠাৎ আক্রমনের শিকার হন। পুলিশ পাল্টা গুলি ছুড়লে তারা কল্যাণপুরের ঐ বাড়িটি থেকে পুলিশের দিকে গুলি ছুড়তে থাকে। জঙ্গিরা হাতবোমা ও গ্রেনেডও ছুড়েছে বলে জানান মাসুদ আহমেদ।

রাতেই কল্যাণপুরে পুলিশের বিশেষ বাহিনি সোয়াট ও আশপাশের সবগুলো থানা থেকে পুলিশ এসে যোগ দেয়।

ভোর সাড়ে পাচটার সামান্য পরে সোয়াটসহ পুলিশের বিভিন্ন বিভাগের সদস্যরা অভিযান শুরু করে যার নাম দেয়া হয়েছে 'অপারেশন স্টর্ম টুয়েন্ট সিক্স'।

পুলিশ বলছে, অভিযানে বাড়িতে অবস্থানকারী সকল ব্যক্তি মোট ন'জন নিহত হয়েছেন। অভিযানের পর ভেতরে তল্লাশি চালানো হচ্ছে। বোমা নিষ্ক্রিয় করার জন্য বম্ব ডিস্পোজাল টিমও কাজ করছে। বাড়িটি থেকে কিছু গোলাবারুদও উদ্ধার করা হয়েছে।

রাতে ঘটনাস্থল থেকে আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

‘ইসলামের শত্রু নিপাত যাক’ বলে পুলিশকে গুলি

 মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ভূইয়া মাহবুব বলেন, ‘রাত দেড়টার দিকে ৫ নম্বর রোডের একটি বাড়ি থেকে ‘ইসলামের শত্রু নিপাত যাক, আল্লাহু আকবার নারায়ে তাকবির’ বলে পুলিশের ওপর গুলি চালানো হয়েছে।সারারাত অপেক্ষার পর মঙ্গলবার ভোর ৫টা ৫১ মিনিটে জাহাজ বিল্ডিং নামের ওই বাড়িটিতে থাকা জঙ্গি আস্তানায় অভিযান শুরু করে সোয়াত, পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ওসি ভূইয়া মাহবুব হোসেন জানান, সোমবার রাত ১টার কিছুপর প্রথম ওই বাড়িটিতে জঙ্গিবিরোধী অভিযান শুরু করে পুলিশ। বাড়ির তিনতলা পর্যন্ত ওঠার পর পাঁচতলা থেকে দুই যুবক নেমে এসে গুলি চালায়। এসময় এক পুলিশ কর্মকর্তার হাতে গুলি লাগে। একই সঙ্গে তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও পাল্টা গুলি চালালে হাসান নামে এক জঙ্গি আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে। রাত প্রায় সাড়ে ৩টা পর্যন্ত পুলিশের সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময় চলে। পরে পুরো এলাকাটি ঘিরে রেখে ভোরে পুলিশ, র‌্যাব ও ডিবি যৌথভাবে অà