মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‘সব তথ্য এসে গেছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kamalআওয়ার ইসলাম ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দাবি করেছেন, ইতালীয় নাগরিক তাবেলা সিজার হত্যাকাণ্ড থেকে শুরু করে শোলাকিয়ায় হামলা পর্যন্ত সবগুলো ঘটনা জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ এবং ষড়যন্ত্রকারীদের নীলনকশা সরকারের কাছে এসে গেছে।

আজ সোমবার রাজধানীর মোহাম্মদপুরে একটি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এই দাবি করেন।

বাংলাদেশ দেশীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্রের শিকার হচ্ছে মন্তব্য করে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘যতগুলো প্রমাণ আমাদের কাছে আসছে, সব কটিই একই সুতায় গাঁথা। যে যেই ষড়যন্ত্র করুক, তাদের নীলনকশা আমাদের কাছে এসে গেছে। সব কটি হত্যার পেছনে কারা জড়িত আছে, আমরা সবকিছু জানতে পেরেছি। আমরা সিজার তাবেলা থেকে শুরু করে সব কটি হত্যাকাণ্ড কেন ঘটিয়েছে, কীভাবে ঘটিয়েছে, তা আমরা জানতে পেরেছি।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি রহমতুল্লাহর সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাদেক খান। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক এবং আন্তর্জাতিক সম্পাদক ফারুক খান।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ