মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

শরণখোলায় ইসলামী আন্দোলনের সভাপতিসহ আটক ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

greftarবাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় সোমবার দুপুরে ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বর্তমান সরকারের শিক্ষা আইন পরিবর্তন, শিক্ষানীতি থেকে হিন্দুত্ববাদী ও নাস্তিক্যবাদী পাঠ্যক্রম (সিলেবাস) বাতিলের দাবিতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী গণস্বাক্ষর সংগ্রহ ও লিফলেট বিতরণকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি আলহাজ সেকান্দার আলী তালুকদার, সাধারণ সম্পাদক হাফেজ মো. আবু সালেহ, মুজাহিদ কমিটির সভাপতি মাওলানা মো. বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন হাওলাদার ও চরমোনাই পীরের মুরিদ মো. নূরুজ্জামান।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল জানান, সরকার বিরোধী লিফলেট বিতরণ ও গণস্বাক্ষর সংগ্রহকালে ইসলামী আন্দোলনের ওই নেতাকর্মীদের আটক করা হয়। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ