শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কেন নৃশংস হয়ে যাচ্ছি আমরা?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bangladeshডা. জাকির হোসেন: প্রাণের বাংলাদেশ। সবুজে ঘেরা মায়াবী বাংলাদেশ। অতিথিপরায়ণতার দেশ বাংলাদেশ। কত বিশেষণে যে আমরা তারে ডেকেছি। তার এত বিশেষণের কথা পাঠ্যপুস্তকে পড়েছি। মাটি ও মানুষকে ভালোবাসতে ভালোবাসতে তার কোলে বড় হয়েছি। সভ্যতার অগ্রযাত্রায় বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশও এগিয়ে যাচ্ছে। জ্ঞান-বিজ্ঞানের এই যুগে অনেক ক্ষেত্রেই বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে। গতির এই যুগের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ অগ্রসর হলেও কোথায় যেন আমাদের এক বিশাল ঘাটতি সৃষ্টি হচ্ছে। বিশাল ব্যবধান লক্ষ্য করা যাচ্ছে, আজকের সঙ্গে আমাদের অতীত বাংলাদেশের। কোথায় যেন হারিয়ে গেছে সভ্য সমাজের নীতি-নৈতিকতা ও মানবিক মূল্যবোধ।

দিনে দিনে নির্মম হয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রতিদিন ঘুম থেকে জেগে পত্রিকার পাতা উল্টালেই দেখা যায়- নির্মম সহিংসতায় নিভে যাচ্ছে অসংখ্য নিষ্পাপ শিশুসহ নিরীহ বহু মানুষের প্রাণ।

দেশের প্রচলিত সকল আইন-কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রায় প্রতিদিনই ঘটছে নৃশংস হত্যাকা-, চলছে পাশবিক নির্যাতনের মহাসমারোহ। প্রতিদিনই বদলে যাচ্ছে এই সকল নৃশংসতার ধরন। নিত্যনতুন এই সকল হত্যাকা-ের ধরন এমনই যে, পাষ- হন্তারকরা নৃশংসতার দিক দিয়ে পাশবিক বর্বরতাকেও হার মানাচ্ছে। অবস্থা আজ এমন হয়ে দাঁড়িয়েছে, আজকের বীভৎসতা হারিয়ে যাচ্ছে আগামীকালের নৃশংসতায়। এই সকল নির্মমতায় জড়িয়ে পড়ছে শিক্ষিত শ্রেণি থেকে শুরু করে সমাজের প্রায় সকল শ্রেণি পেশার মানুষজন।

সবচেয়ে বেশি চিন্তার বিষয় হচ্ছে, রাষ্ট্রের নামীদামি বিদ্যাপিঠের মেধাবী তরুণ-তরুণীরা এই সকল বর্বর কাজে জড়িয়ে পড়ছে। চরম নির্মমতায় প্রাণনাশ হচ্ছে বিদ্যাপিঠ থেকে শুরু করে শহরে-বন্দরে, হাটে-বাজারে, রাস্তা-ঘাটে, নদী-নালায়, এমনকি নিজ গৃহের নিভৃত কক্ষে। যে দিকে চোখ যায় শুধু যেন বিভীষিকা আর বিভীষিকা, এক বিভীষিকাময় প্রাণের বাংলাদেশ। সবাই যেন শব-মিছিলের যাত্রী হয়ে ছুটে চলছি এক অজানা মৃত্যুপুরীর বাংলাদেশে। প্রশ্ন হচ্ছে, কেন এমন হচ্ছে আজকের বাংলাদেশে? কোথাও না কোথাও নিশ্চয়ই আমাদের সমস্যাগুলো লুকিয়ে রয়েছে। হতে পারে আমাদের বিচারব্যবস্থার দুর্বলতা, হতে পারে আমাদের শিক্ষাব্যবস্থার গলদ। যেখানেই সমস্যা হোক এখান থেকে বাং