মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নালায় পড়ে লাশ হলো জুনায়েদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

junaedঢাকা: নিখোঁজের ১৯ ঘণ্টা পর মৃত অবস্থায় পাওয়া গেল মিরপুরের পয়োঃনিষ্কাশন নালায় পড়ে যাওয়া চার বছরের শিশু জুনায়েদ হোসেন সাব্বিরকে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহমুদ আলম সিদ্দিক জানান, শুক্রবার বেলা ১০টা ৫০ মিনিটের দিকে ওই নালা জুনায়েদের মৃতদেহ উদ্ধার করা হয়।

বৃষ্টির কারণে নালায় স্রোত থাকায় ঘটনাস্থল থেকে কিছু দূরে ময়লা-আবর্জনার স্তূপ তৈরি হয়েছিল। সেই ময়লা পরিষ্কার করার পর জুনায়েদকে মৃত অবস্থায় পাওয়া যায়।

বৃহস্পতিবার মাঝরাত পর্যন্ত অভিযান চালিয়েও উদ্ধার করা সম্ভব না হওয়ায় সকালে শিশুটিকে উদ্ধারে দ্বিতীয় দফা অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মিরপুর কমার্স কলেজের পেছনের সুয়ারেজ লাইনে পরে নিখোঁজ হয় শিশু জুনায়েদ। স্থানীয়দের খবরের ভিত্তিতে রাত ১০টা ৪০ মিনিট থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি ইউনিট।

মাঝরাত পর্যন্ত শিশুটির সন্ধান না পেয়ে অভিযান স্থাগিত রাখা হয়। পরে সকাল থেকে দ্বিতীয় দফা অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।

গত ১৩ জুলাই দুপুর আড়াইটার দিকে ড্রেনের পাশে খেলতে গিয়ে পানিতে পড়ে যায় ভ্যানচালক শাহ আলম ও গৃহবধূ রুবি আক্তারের ছোট মেয়ে সানজিদা। বেলা ৩টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালায় রাত সাড়ে ১২টা পর্যন্ত।

ডুবুরিরা ক্লান্ত হয়ে পড়লে কয়েক ঘণ্টা বিরতি দিয়ে পরদিন সকাল ৭টা থেকে আবার উদ্ধার অভিযানে নামেন তারা। সকাল ৯টা ৫০ মিনিটে ৬ বছরের শিশু সানজিদার মরদেহ খুঁজে পান ডুবুরিরা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ