সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল

দয়া করে সরকারি খুতবা বন্ধ করুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kader-siddiqueআওয়ার ইসলাম: সরকারি খুতবা বন্ধ  করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।

বৃহস্পতিবার একটি দৈনিকে নিবন্ধের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রীকে এই অনুরোধ জানান।

কাদের সিদ্দিকী বলেন, স্বেচ্ছামৃত্যু মুসলমানের জন্য সবচেয়ে গুরুতর অপরাধ, না হলে গত শুক্রবার জুমার নামাজে যে খুতবা শুনেছি, একজন মুসলমান হিসেবে তার আগেই মরে গেলে ভালো ছিল।

তিনি বলেন, বায়তুল মোকারমের খুতবা শুনিনি, শুনেছি এক সাধারণ মসজিদের। তবে জেনেছি ইসলামিক ফাউন্ডেশনের কল্যাণে সারা দেশে একই খুতবা হয়েছে। এখন থেকে নাকি জুমার নামাজে সরকারি খুতবা হবে। কী বলব মাননীয় প্রধানমন্ত্রী! আপনি অবশ্যই এখন একজন অসাধারণ শক্তিশালী নেতা। আপনি ভালো করেই জানেন দেশের মানুষ আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত বা জাতীয় পার্টি করতে মসজিদে যায় না।

জুমার নামাজ আদায় করে আল্লাহর নৈকট্য পেতে মসজিদে যায়। সে দিন রাজনীতি ছাড়া আর মসজিদে কিছু হয়নি। আপনি যদি মনে করেন অমন খুতবায় দেশের বা আপনার সরকারের লাভ, তাহলে আমার কিছু বলার নেই। যে যাই ভাবুন আমি যা বলছি আপনার রক্তের ভাই কামাল, জামাল, রাসেল বেঁচে থাকলে তারাও তাই বলত। তাই মাননীয় প্রধানমন্ত্রী দয়া করে সরকারি খুতবা বন্ধ করুন।

সূত্র : শীর্ষ নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ