শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল তাপমাত্রা বাড়ার ইঙ্গিত, সপ্তাহের মাঝামাঝি বজ্রসহ বৃষ্টির আভাস কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে স্বস্তি আসবে বাজারে: বাণিজ্যমন্ত্রী গুজব ও যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন: কাবার ইমাম সৌদি আরবে দেয়াল চাপা পড়ে বাংলাদেশি তরুণের মৃত্যু মুন্সিগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

জঙ্গি হামলার বিরুদ্ধে খুলনার আলেমদের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Khulnaআওয়ার ইসলাম: গুলশানের হলি আর্টিজান রেস্তোরা ও শোলাাকিয়ায় ধর্ম, দেশ জাতি ও মানবতাবিরোধী হামলার প্রতিবাদে নিন্দা জ্ঞাপন করে বক্তব্য দিয়েছেন দেশের দক্ষিণ বঙ্গের শীর্ষ উলামা মাশায়েখগণ।

তারা বলেন, ধর্মের নামে সন্ত্রাসী হামলা কিছুতেই ইসলাম সমর্থন করে না। সম্প্রতি ঘটে যাওয়া গুলশানে হলি-আর্টিজানে দেশের সর্ববৃহৎ জঙ্গি হামলা যা ইসলামের দৃষ্টিতে সরাসরি জাহান্নামের পথই কেবল নয় বরং এ জাতীয় বর্বরোচিত হামলার চিত্র জাহেলী যুগেও খুঁজে পাওয়া মুশকিল। শান্তিপূর্ণ বাংলাদেশের পরিবেশ বিনষ্টে জঙ্গিদের চোখ পড়েছে দাবি করে খুলনার এই আলেমগণ বলেন, ইসলাম মানবতার কথা বলে। দেশের সর্ব বৃহৎ ঈদাগাহ ময়দান শোলাকিয়ায় হামলা করে পবিত্র ঈদের নামাজে উপস্থিতির বিষয়ে ভীতি ছড়ানোর নীলনকশা বাস্তবায়নের চেষ্টা করেছে জঙ্গিরা ।

দেশের শীর্ষ আলেম ঐতিহাসিক শোলাকিয়া ময়দানের গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ জঙ্গিদের টার্গেট ছিলো দাবি করে আলেমগণ বলেন, এসব তালপাতার সিপাইরা হোসাইন আহমদ মাদানীর উত্তরসূরীদের কোনো ক্ষতিই করতে পারবে না। আল্লামা মাসঊদের নিরাপত্তা বাড়ানোর আহ্বান জানিয়ে আলেমগণ বলেন, আসল নিরাপত্তা তো আল্লাহই দেবেন। তবু সরকারকে আল্লামা মাসঊদসহ শীর্ষ আলেমদের নিরাপত্তা বাড়াতে হবে।

আলেমগণ যেসব পুলিশ কর্মকর্তা ও সিপাহীগণ শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত ও আহত পুর্লিশসহ সবার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

শীর্ষ আলেমদের মধ্যে স্বাক্ষর করেছেন, খুলনার আশরাফুল উলূম খুলনার প্রিন্সিপাল মুফতি আল্লামা আবুল কাসেম, যশোর রেলস্টেশন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আনোয়ারুল করিম যশোরী, খুলনা দারুল উলূমের প্রিন্সিপাল মাওলানা মুশতাক আহমদ, খুলনার জামিয়া মাদানীনগরের প্রিন্সিপাল মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, খুলনা সেনহাটি মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আহমাদ, বাগেরহাট উলামা পরিষদের সভাপতি মাওলানা আবূ বকর সিদ্দিক, খুলনা মারকাযুল উলূমের প্রিন্সিপাল মুফতি গোলাম রহমান, খুলনা জামিআ রশিদিয়ার প্রিন্সিপাল মুফতি আবদুল আউয়াল, দারুল উলূম খুলনার মুহাদ্দিস মাওলানা নাসিরুদ্দীন কাসেমী, ইসলামী আন্দোলন খুলনার সেক্রেটারী মুফতি আমানুল্লাহ, সাতক্ষীরা উলামা পরিষদের সভাপতি মাওলানা মনিরুজ্জামান, খুলনার নৈশ মাদরাসার প্রিন্সিপাল মুফতি গোলামুর রহমান, খুলনা দারুল উলূমের সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুজাফ্ফর, মাওলানা শাহ নুরুল আমীন প্রমুখ।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ