সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসছে : এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

turkish-flag-02 copyআন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর আগামীকাল বুধবার প্রথমবারের মতো দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বৈঠক থেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

মঙ্গলবার ইস্তাম্বুলের বাস ভবনের সামনে দেয়া এক ভাষণে এ কথা বলেন তিনি।

এরদোগান বলেন, আমাদের সরকারের গুরুত্বপূর্ণ প্রস্তুতি রয়েছে, আশা করছি বুধবার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠক হবে। আসন্ন বৈঠকে নিরাপত্তা পরিষদের সদস্যরা উপস্থিত থেকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন বলেও জানান তিনি। তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘আমরা ধাপে ধাপে সিদ্ধান্তে পৌঁছানোর প্রক্রিয়া সম্পন্ন করছি। এখন আমাদের চেষ্টা ঠিক পথেই এগিয়ে যাচ্ছে।’

গত শুক্রবার রাতে ব্যর্থ সেনা অভ্যুত্থান চেষ্টার ঘটনায় ২৬৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দেড় সহস্রাধিক। তুরস্কের সরকারের অভিযোগ, যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসিত ধর্ম প্রচারক ফতুল্লাহ গুলেন এই ব্যর্থ অভ্যুত্থান চেষ্টায় জড়িত।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ