শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ইলমে দীনের পথে: কী শিখবেন? (৩)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা লাবীব আবদুল্লাহ, অতিথি লেখক আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম
ইলমের পথে প্রথম প্রয়োজন রাহবরের৷ রাহনুমার৷ যিনি কল্যাণকামী৷ অভিজ্ঞ ইলমের অলিগলি সম্পর্কে৷ আপনি যদি হিফয শেষ করে কিতাব বিভাগে পড়ার ইচ্ছে করেন তাহলে প্রথমে তাইসীর জামাত, খুসুসী জামাত বা মাদানী নেসাবের প্রথম বর্ষে ভর্তি হতে পারেন৷ সাধারণত তাইসীর জামাতে উর্দু ফার্সী কিতাবের মাধ্যেমে শুরু হয় ইলমী সফরের৷ মাদানী নেসাব শুরু এসো আরবী শিখির মাধ্যমে৷
jamia_islamia_sehra
যদি মেখল পদ্ধতিতে পড়া শুরু করেন তাহলে উর্দুখানা, ফার্সীখানার পথে চলতে হবে দু এক বছর৷ এটি ইলমের পথের ভাষা শেখার জামাত৷ উর্দু, ফার্সির এই শেখা চলবে হেদায়াতুন্নাহু জামাত পর্যন্ত৷ চার বছরে উর্দু ও ফার্সীর ১০/১৫ টি কিতাব পড়তে হবে৷ আরবী ভাষা শেখার ব্যাকারণগত কিতাব নাহু সরফের মূল কিতাব সবগুলো ফার্সীতে৷ ফার্সী ভাষায় রচিত তাইসীরুল মুবতাদী, মাছদার ফায়ূজ, ফার্সী পহেলী, মীযান, মুনশাইব, কারীমা, পান্দেনামা, গুলিস্তা, বুঁস্তা, নাহবেমীর, সরফে মীর, পাঞ্জেগঞ্জ, ইলমুস সীগা ইত্যাদী৷ প্রবীন উলামায়ে কেরাম সাধারণত নাহু সরফের কিতাব মুখস্ত করতেন ফার্সী ভাষায়৷ যদিও তাজ্জাবের কথা৷ মনে হবে অসম্ভব৷ কিন্তু বাস্তবতা হলো সেই কিতাবগুলো উর্দু অনুবাদ করা হতো প্রথমে ফার্সী থেকে এরপর বাংলায় তকরীর করে বোঝিয়ে দিতেন উস্তাযজী৷ এতে উর্দু ফার্সী ভাষা চর্চায় এসে যেতো৷ পদ্ধতিটি জটিল মনে হতে পারে এই যামানার তালেবে ইলমের কাছে৷ দুই দশক আগেও এই ফার্সী থেকে উর্দু তরজমার যুগ ছিলো৷ যারা দরসি কিতাবগুলো অনুবাদ করে ইলম ধ্বংস করছেন সেই হালাকীরা সেই উর্দু ফার্সী প্রজন্মের৷ তাঁরা আর্থিক লাভমান হলেও ইলম শেখার নামে প্রচুর প্রতারণা হচ্ছে সহজ সিরিজ বা নানা মাকতাবার দরসি কিতাবের বাংলা প্রকল্পের কারনে৷
বাংলা বাজারে বা চকবাজারে সেইসব বাংলা তরজমার কিতাব এখন প্রতারণার ফাঁদ৷ এইসব বাংলা নোট বা বাংলা শরাহ পড়ে কখনও গভীর ইলমের অধিকারী হওয়া সম্ভব নয়৷ সম্ভব নয় বিজ্ঞ আলেম হওয়া৷ প্রাজ্ঞ হওয়া৷ মাকতাবাগুলোর কাছে এই তালেবে ইলমরা ভালো গ্রাহক৷ আগামী একমাসে মাকতাবাওয়ালারা কোটিপতি হলেও তালেবে ইলমের ইলমী জীবনের ধবংসের শুরু হবে সেই বাংলা নোট কিনে ইলমের পথে চলতে চাইলে৷ তবে সেইসব বা