মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

যৌনপল্লী বন্ধের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

thailend

ঢাকা: অবাধ যৌনতা রুখতে এবার অন্যরকম উদ্যোগ নিল থাইল্যান্ড সরকার। দেশটির সবধরনের যৌন পল্লি নিষিদ্ধের নির্দেশ দেয়া হয়েছে। এমনকি যৌনপল্লী হিসেবে পরিচিত স্থানগুলোতে অভিযানও চলেছে গত কয়েকদিন।

থাইল্যান্ড পর্যটকদের কাছে অবাধ যৌনতা এক দেশ। বিভিন্ন দেশ থেকে এখানে পর্যটকরা ছুটে আসে যৌনতার জন্য। এবার সে স্বপ্নে বাধ সাধছে সরকার।

থাইল্যান্ডের পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানী ব্যাংককের বড় যৌনপল্লীগুলোতে এই অভিযান চালায় পুলিশ। তবে যে ভাবনা নিয়ে পর্যটকেরা সেখানে ছুটে যান, সেই ভাবনা মোটেই ঠিক নয়। কারণ যৌনব্যবসা থাইল্যান্ডে পুরোপুরি অবৈধ। এরপরও বেসরকারি হিসেবে থাইল্যান্ডে প্রায় ১ লাখ ২৩ হাজার ৫৩০ জন যৌনকর্মী রয়েছে।

এই বিষয়ে কোনো সরকারি তথ্য নেই বলে জানা গেছে। ভ্রমণপিপাসুদের কাছে যেখানে থাইল্যান্ড সবচে প্রিয়, সেখানে এই অবস্থা কেন? সরকার জানায়, মূলত পর্যটনশিল্পের মানোন্নয়নের জন্যেই এই সমস্ত যৌনপল্লী বন্ধ করা জরুরি হয়ে পড়েছে। আর সেই লক্ষ্যেই এই অভিযান।

সরকারি এক কর্মকর্তা বলেন, ‘পর্যটকরা যৌনতার জন্য থাইল্যান্ডে আসে না। তারা এখানকার সুন্দর সংস্কৃতির আকর্ষণে আসে। আমরা থাইল্যান্ডে মানসম্মত পর্যটনশিল্প গড়ে তুলতে চাই। আর সেই কারণেই যৌন ব্যবসা বন্ধ করতে চাই।’

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ