মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মক্কার হোটেলে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mokka hotelঢাকা: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার এক হোটেলে রোববার অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এতে ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাগেছে। তবে ওই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার রোববার দুপুরে মক্কার আজাজিয়া এলাকার একটি দশ তলা হোটেলে আগুন ধরে যায়। হোটেল সংলগ্ন পাম বৃক্ষের সারি ও ঝোপঝাড় থেকে আগুনের সুত্রপাত। অল্প সময়ের মধ্যেই আগুন হোটেল ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ে।

আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনীর কর্মীরা। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। কিন্তু এর আগেই হোটেলটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে ওই সময় হোটেলে কোনো লোকজন না থাকায় এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সৌদি সিভিল ডিফেন্স অগ্নিকাণ্ডের খবর প্রকাশ করলেও রোববার মক্কার কোনো হোটেলে আগুন লেগেছিল তার নাম উল্লেখ করেনি।

উল্লেখ্য, এর আগে মক্কায় গতবছর সেপ্টেম্বরে হজ মৌসুমের সময়একটি আবাসিক হোটেলে আগুন লাগার ঘটনায় অন্তত ২ জন আহত হয়েছিল। এ সময় সরিয়ে নেয়া হয়েছিল প্রায় এক হাজার হজযাত্রীকে।

সূত্র : সৌদি গ্যাজেট

আওয়ার  ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ