মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মদ পানে মৃত ১৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

modঢাকা: ভারতের উত্তরাঞ্চলে বিষাক্ত মদ পান করে ১৯ জন মারা গেছেন। এদের বেশিরভাগই কৃষক ও শ্রমিক।

এছাড়াও এ ঘটনায় অন্ধ হয়ে গেছেন আরো ছয়জন। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরো অর্ধশত মানুষ।

আজ রোববার ভারতের উত্তরাঞ্চলের পুলিশ একথা জানিয়েছে।

উত্তর প্রদেশ রাজ্যের ইতাহ এলাকার পুলিশ জানায়, শুক্রবার রাতে বিষাক্ত মদ পান করে অনেকে বমি করে ও অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের মৃত্যু হয়। এসময় তাদের পেটে মারাত্মক যন্ত্রণা হচ্ছিল।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘এই ঘটনায় শুক্রবার রাতেই ১৭ জনের মৃত্যু হয়।’

তিনি আরো বলেন, পুলিশ স্থানীয় এক মদ বিক্রেতার বিরুদ্ধে মামলা দায়ের করার পর এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।

পুলিশ কর্মকর্তা বলেন, ‘ওই বিক্রেতা মদে কিছু রাসায়নিক উপাদান মিশিয়েছে বলেই মনে হচ্ছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।’

এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব পাঁচ জেলা কর্মকর্তাকে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করেছেন।
তিনি এই ঘটনায় যারা মারা গেছেন তাদের পরিবারকে দুই লাখ রূপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, ভারতে প্রতিবছর বিষাক্ত মদ পান করে কয়েক শ' লোক মারা যান।

/আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ