সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

টিভিতে ইসলামিক প্রোগ্রাম বাড়ানোর চিন্তা সরকারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

tv_allআওয়ার ইসলাম ডেস্ক: ডা. জাকির নায়েকের পিস টিভির সম্প্রচার বন্ধ হওয়ায় এর দর্শকদের জন্য সরকার বিকল্প চিন্তাভাবনা করছেন বলে জানা গেছে।এ ক্ষেত্রে প্রাথমিকভাবে সরকারি ও বেসরকারি টিভিতে ইসলামিক অনুষ্ঠান বাড়ানোর আলোচনা হচ্ছে।

একই সঙ্গে ইমাম, আলেমদের সঙ্গে বৈঠক করেও এই ব্যাপারে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার উদ্যোগ নেয়া হয়েছে।

গণমাধ্যমে দেয়া বক্তৃতায় এক মন্ত্রী বলেন, পিস টিভি বন্ধ না করে কোনো উপায় ছিলো না। কিছুসংখ্যক দর্শক থাকতে পারেন যারা ওই টিভি দেখতেন। সেটা বন্ধ করার পর এখন তাদের সাময়িকভাবে সমস্যাও হতে পারে। সেই বিষয়টি আমরা বিবেচনা করছি। আর কিভাবে তাদের সমস্যার সমাধান করা যায় সেটাও বিবেচনা করা হচ্ছে।

এর আগে সরকার ইসলামিক টিভি বন্ধ করে দেয়। ওই টেলিভিশনের মালিকানায় ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাই সাঈদ এস্কান্দার।  দিগন্ত টিভি নামে  মীর কাসেম আলীর মালিকানাধীন আরও একটি টিভি বন্ধ করে দেয়া হয় গত সরকারের আমলে মতিঝিলে হেফাজতের ঘটনার ভুলভাবে তথ্য প্রচারের অভিযোগে বন্ধ করে দেয়া হয়। এরপর সরকার নতুন করে কোনো ইসলামিক চ্যানেল করার জন্য কাউকে লাইসেন্স দেয়নি।

নতুন করে সরকার ইসলামিক কোনো টেলিভিশনের লাইসেন্স দেওয়ার চিন্তাভাবনা করছে কিনা জানতে চাইলে ওই মন্ত্রী বলেন, এই রকম কোনো সিদ্ধান্ত এখনও প্রধানমন্ত্রী নেননি। তিনি নিলে এই ধরনের চ্যানেল চালু হতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা মনে করছি মুসলমানদের সবারই তার ধর্ম ইসলাম সম্পর্কে জানা দরকার। সঠিক ব্যাখ্যাও যাতে পান সেটাও নিশ্চিত করা দরকার। সঠিক ব্যাখ্যা পেলে ধর্মের অপব্যাখ্যা করে যারা জঙ্গি হয়ে যাচ্ছে তারাও ভুল পথে যাবে না। কেউ গেলে ফিরে আসবে।

তিনি বলেন, বিটিভিতে ইসলামিক অনুষ্ঠান রয়েছে। বেসরকারি টেলিভিশনগুলোও ইসলামিক অনুষ্ঠান সম্প্রচার করে। ওই সব অনুষ্ঠান আরও বাড়ানো যায় কিনা সেটাও বিবেচনা করে দেখা হবে। বিশেষ করে জঙ্গিবাদের বিরুদ্ধে বিভিন্ন অনুষ্ঠান করা যায় কিনা সেটাও বিবেচনা করা হচ্ছে।

তথ্যসূত্র : আমাদের অর্থনীতি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ