শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সমকামিতা, প্রেসিডেন্ট ওবামা ও বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবু তাহের : সমকামিতা শব্দটি বিশেষ্য। এটা এসেছে মুলতঃ বিশেষণ সমকামী। ভাষাগত দিক থেকে সম মানে একই এবং কামী মানে বাসনাকারী। তাই সমকামী শব্দটির অর্থ দাঁড়াচ্ছে একই রকম বাসনাকারী। কিন্তু প্রয়োগগত অর্থ ভিন্ন। সমকামী শব্দটির মূল সংস্কৃত সমকামিন। মূল ধাতুর সাথে ইন প্রত্যয়যোগে গঠিত হয়েছে সমকামিন (সম+কাম+ইন) যার অর্থ যে ব্যক্তি সমলৈঙ্গিক ব্যক্তির প্রতি যৌন আকর্ষণ বোধ করে। প্রাচীন কালে সমকামীদের বোঝাতে ঔপরিস্টক শব্দটি ব্যবহৃত হত। বাতস্যায়নের কামসুত্রের ষষ্ঠ অধিকরণের নবম অধ্যায়ে ঔপরিস্টক শব্দটির ব্যবহার দেখা যায়।

যাই হোক, সমকামিতা অনেক পুরোনো একটি বিষয়। হাজার বছরের ইতিহাস। ১৮৬৯ সালে কার্ল মারিয়া কার্টবেরি সডোমি আইনকে তিরষ্কার করে ইংরেজিতে প্রথম ‘হোমোসেক্সুয়াল’ শব্দটি ব্যবহার করেন। পরবর্তীতে জীববিজ্ঞানী গুস্তভ জেগার এবং রিচার্ড ফ্রেইহার ভন ক্রাফট ইবিং ১৮৮০’র দশকে তাঁদের সাইকোপ্যাথিয়া সেক্সুয়ালিস গ্রন্থে হেটারোসক্সুয়াল ও হোমোসেক্সুয়াল শব্দ দুটো দ্বারা যৌন পরিচয়ক দুই ভাগে বিভক্ত করেন, যা পরবর্তীতে বিশ্বব্যাপী যৌন পরিচয়ের শ্রেণিবিভাজন হিসেবে ব্যাপক পরিসরে গৃহীত হয়।

২৪০০ খ্রি: পূ: মিশরের খনুমহোটেপ ও নিয়ঙ্খ্নুম-কে ইতিহাসে নথিভুক্ত প্রথম সমকামী যুগল বলে গণ্য করা হয়। এরা পরস্পরের নাক চুম্বনরত অবস্থায় চিত্রিত হয়েছে; এই ভঙ্গি প্রাচীন মিশরীয় শিল্পে প্রদর্শিত সর্বাপেক্ষা ঘনিষ্ঠ ভঙ্গি। চিত্রে এই যুগলের চারদিকে আরও অনেক মানব-অবয়ব দেখতে পাওয়া যায়। এদেরকে উক্ত যুগলের উত্তরাধিকারী অনুমান করা হয়। নৃতত্ত্ববিদ স্টিফেন ও. মারে এবং উইল রস্কো প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী লেসোথোর মহিলারা সমাজ-কর্তৃক অনুমোদিত “দীর্ঘমেয়াদী যৌনসম্পর্কে” লিপ্ত হন। এই ব্যবস্থার স্থানীয় নাম “মৎসোয়ালে”। ই. ই. ইভান্স প্রিচার্ড পর্যবেক্ষণ করেছেন গণপ্রজাতন্ত্রী কঙ্গোর পুরুষ আজান্দে যোদ্ধারা নিয়মিত বারো থেকে কুড়ি বছর বয়স্ক প্রেমিক নির্বাচন করত। এই প্রেমিকেরা তাদের বয়োজ্যেষ্ঠ স্বামীদের বাড়ির কাজে সাহায্য করত ও উরুমৈথুনের মাধ্যমে তাদের সাথে শারীরিক সম্পর্ক করত।

সমকামিতা বিষয়টি পুরোনো হলেও, সেই আদি যুগ থেকেই ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছেই ঘৃণিত ছিল। বিষয়টি প্রকৃতি বিরুদ্ধ। এই