মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ঝুঁকিতে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

vumikompaঢাকা : ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের হুমকিতে রয়েছে বাংলাদেশ। যেটি সংঘটিত হলে পুরোপুরি নিশ্চিহ্ন হতে পারে রাজধানী ঢাকা। ন্যাচার জিওসায়েন্সে প্রকাশিত এক গবেষণায় এ কথা বলেছে গবেষকরা।
তারা বলছেন, গত ৪০০ বছর ধরে বাংলাদেশের অভ্যন্তরেই গড়ে ওঠা দুটি টেকটোনিক প্লেটের ‘সাবডাকশন জোন’ টান টান (স্ট্রেইন) অবস্থার তৈরি করেছে। এই শক্তি মুক্ত হলে ৯ মাত্রার ভূমিকম্প হতে পারে। আগে ভাবা হতো, এই অঞ্চলের ‘প্লেটের বাউন্ডারি’ আনুভূমিকভাবে কাছের পৃষ্ঠদেশের উপর দিয়ে পিছলে যাচ্ছিলো। এটা হলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হতো না। তবে প্রকৃত অবস্থা এমনটা নয়। ‘সাবডাকশন জোন’ এর বিষয়টি পর্যালোচনা করলে দেখা যায়, ২০০৪ সালে ভারত মহাসাগরে এ কারণে ভূমিকম্প হয়েছিলো।
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ল্যামন্ট-ডোহার্টি আর্থ অবজারভেটরির গবেষক মাইকেল স্টেকলার বলেন, আমাদের মধ্যে অনেকেই এই ভূমিকম্পের বিষয়টি নিয়ে আশঙ্কা করে আসছেন। তবে আমাদের কাছে সকল তথ্য ও মডেল নেই। এই ভূমিকম্প শিগগিরই হবে নাকি আরো ৫শ’ বছর পরে হবে সে বিষয়ে আমরা এখনই বলতে পারি না। তবে মাটির নিচে যে টান টান অবস্থার তৈরি হয়েছে সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৈয়দ হুমায়ুন আক্তার, যিনি এই গবেষণায় যুক্ত, তার মতে, এই বড় মাত্রার ভূমিকম্প মোকাবেলায় বাংলাদেশ এখনো প্রস্তুত হতে পারেনি। দুর্বল কাঠামো, বিপুল জনসংখ্যা আর দ্রুত বাড়তে হারে অবকাঠামো বাড়ার মানে হলো ক্ষতিক্ষতিও বিপুল হবে।
আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ