সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

পরীক্ষার কারণে বন্ধ স্যোশাল মিডিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

facebookআওয়ার ইসলাম : বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার পর ইথিওপিয়ায় সোশাল মিডিয়ার বিভিন্ন সাইট বন্ধ করে দেওয়া হয়েছে।

সরকার বলছে, পরীক্ষার সময় শিক্ষার্থীদের মনোযোগ যাতে লেখাপড়া থেকে অন্য কোন দিকে সরে না যায় সেজন্যেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এর আরো একটি উদ্দেশ্য মিথ্যা গুজব রটানো বন্ধ করা।

যেসব সাইট বন্ধ করা হয়েছে তার মধ্যে রয়েছে ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম এবং ভাইবার।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এসব সাইট বন্ধ থাকবে।

“এটা সাময়িক পদক্ষেপ। আগামী বুধবার পর্যন্ত এসব সাইট বন্ধ থাকে। সোশাল মিডিয়ার কারণে পড়ালেখায় ছাত্রদের মনোযোগ যে বিঘ্নিত হয় এটা প্রমাণিত,” বলেন মুখপাত্র গেটাচো রেদা।

আফ্রিকার দেশ ইথিওপিয়ায় প্রায়শই ইন্টারনেটের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়। বন্ধ করে দেওয়া হয় বিরোধী নেতাদের ব্লগ এবং মানবাধিকার বিষয়ক ওয়েবসাইট।

এর আগেও দেশটিতে সোশাল মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছিলো কিন্তু সেটা করা হয়েছিলো মাত্র কয়েক ঘণ্টার জন্যে। এবং সরকারের পক্ষ থেকেও দাবি করা হয়েছিলো যে তারা এসব সাইট বন্ধ করেনি।

নিরাপত্তার কারণে নাম প্রকাশ করতে চাননি এরকম একজন সাংবাদিক বলেছেন, সোশাল মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা মাত্রা শুরু হলো।”

“ সরকার খুবই আগ্রহী সোশাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে। এই ঘটনা থেকে তারা একটা শিক্ষা নেবে এবং আগামীতে যখনই প্রতিবাদ ঘটবে তখন তারা সারাদেশেই এসব সাইট বন্ধ করে দেবে,” বলেন তিনি।

হর্ন অ্যাফেয়ার্স নামের একটি ম্যাগাজিনের সম্পাদক ড্যানিয়েল বেরহান বলেছেন, এটা খুবই বিপজ্জনক একটি নজির। কোনো স্বচ্ছতা নেই। কে এই সিদ্ধান্ত নিয়েছে এবং কতোদিন এসব সাইট বন্ধ থাকবে কেউ বলতে পারে না।”

এর আগে গত মে মাসে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে পরীক্ষা বাতিল করতে হয়েছিলো।

সূত্র : বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ