মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

৬ ছড়াকারের ঈদ ছড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sora

 

ছবির বুকে ছড়া- মহিউদ্দীন আকবর

ঈদমেলা
মালেক মাহমুদ

সূর্য ঘুমাতে যায় চোখ করে লাল
চাঁদ হাসে ঈদ হবে রোজা নয় কাল।
চোখের পাতাতে দেখি চাঁদছবি বাঁকা
ঈদরঙে রাঙা ভোর রাত হলে ফাঁকা।

সূর্য কিরণ যতো অালোকিত হয়
অাধারের ছোঁয়া ততো দূরে সরে রয়--
রকমারি সাজে সাজে খোকা খুকী যতো
মনে হয় শত ফুল নাম বলি কত!

হাসিছড়া নিয়ে ঈদ এল নেমে মাঠে
ঈদগাহে যেতে সবে পাশাপাশি হাঁটে।
হিংসা বিভেদ যতো ভুলে যেতে অাজ
মমিনের মনে চলে সুখময় সাজ।

ধরণির বুকে চলে হাসি খুশি খেলা
ফুলের বাগান যেনো ঈদরঙা মেলা।

ঈদের শিক্ষা
হাসান অাল মাহমুদ

রোজার শেষে ঈদের বাঁকা চাঁদ
দেয় ছড়িয়ে খুশির সুসংবাদ
সেই খুশিতে মুমিন মুসলমান
মাতেন,হাসেন,ধরেন ঈদের গান।

রোজার শেষে ঈদের খুশির দিন
দেয় বাজিয়ে সাম্য-ঐক্যের দিন
সে সাম্যতে কিসের জাত-পাত
গরীব-ধনী করেন মোলাকাত।

রোজার শেষে ঈদের মত দিন
থাকতো যদি ধরায় চিরদিন
করতো কেউ অার কোনো ভেদাভেদ
রাখতো কি কেউ হিংসা, কপট, জেদ।

রোজার শেষে ঈদের শিক্ষা কি
সত্যিকারে অামরা নিচ্ছি নি?

এলো ঈদ
ইলিয়াস সারোয়ার

এলো ঈদ
খুশি হৃদ
ফজিলতে খোশ আবিদ ৷

ঈদ খুশি
কম-বেশি রোজা
খুলে তন তুষি ৷

ঈদ মিঠা
খাই পিঠা
সেমা-নুডুস আর ঘি-টা ৷

ঈদে সুখ
চেনা মুখ
চোখাচোখি সরে দুখ ৷

অভিমানী খোকা
মেজু আহমেদ খান

এই খোকারা ভীষণ বোকা?
পায়না ঈদের মানে,
পায়না খুঁজে ঈদের সুবাস
থাকে যে কোন খানে!

ঈদটা নাকী হয়না সবার
সমান করে পাওয়া,
সবার ঘরে যায়না বুঝি
উচ্ছলতার হাওয়া!

ঈদটা বুঝি একরোখা খুব স্বা
র্থপরের মতো,
বন্দী থাকে টাকার ভেতর
একলা অবিরত-

তাই খোকাদের ঈদের প্রতি
নেই যে কোন টান,
বিশ্বব্যাপি কোটি খোকার
এটাই অভিমান।

যাও ভুলে যাও আপন পর
জুনায়েদ রাফি

ঈদের খুশি দিক মুছেদিক
সব গ্লানি সব ব্যর্থতা,
খুশির আমেজ ছড়িয়ে পড়ুক
ছাপিয়ে সকল ব্যস্ততা।

সব বেদনার হোক অবসান
উথলে উঠুক খুশির ঢেউ,
ঢেউয়ের দোলায় নাচুক এ প্রাণ
বাদ না পড়ুক আজকে কেউ।

বাঁধনহারা হর্ষ হরিষ
ছলকে পড়ুক বিমল বায়,
উছলে উঠুক প্রেম মমতা
ঠাঁই মিলুক আজ স্নেহের ছায়।

স্নেহের আঁচল দাও মেলে দাও
গরীব দুঃখীর মাথার পর,
মনের দুয়ার দাও খুলে দাও
যাও ভুলে যাও আপন পর।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ