সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই

সেই হাসনাত মুক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hasnatbig20160703211324-550x286নিজস্ব প্রতিবেদক : গুলশানের আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় আটক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী প্রকৌশলী হাসনাত করিমকে ছেড়ে দিয়েছে পুলিশ। গত কয়েক দিন তাকে মিন্টো রোডের গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রেখে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।

হাসনাত করিমকে ছেড়ে দেওয়ার বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেন ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম। তিনি জানান, ওই ঘটনায় এ পর্যন্ত তদন্তকালে তার কোনো সম্পৃক্ততা মেলেনি। তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে যে কোনো সময় ফের জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

হলি আর্টিজানের জিম্মিদশায় হাসনাত করিমের সন্দেহজনক ঘোরাফেরার কারণে হামলার পরদিন যৌথবাহিনী তাকে তার স্ত্রী ও দুই সন্তানসহ আটক করে নিয়ে যায়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে রোববার স্ত্রী ও দুই শিশুসন্তানকে ছেড়ে দেওয়া হয়। এরপর হাসনাত করিমকে ছেড়ে দেওয়া হয়। তবে ছাড়ার সময় তাকে শর্ত দেওয়া হয়, ডাকা হলে আবার গোয়েন্দা পুুলিশের কার্যালয়ে হাজির হতে হবে তাকে। ভয়ঙ্কর জিম্মিদশার মুহূর্তে হলি আর্টিজানের বারান্দায় হাসনাত করিমের সন্দেহজনক ঘোরাফেরা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। জিম্মি অবস্থায় মৃত্যুপুরী হলি আর্টিজানের পাশের একটি ভবন থেকে ডিকে হোয়াং নামের দক্ষিণ কোরীয় এক নাগরিক ওই ফুটেজ ধারণ করেছিলেন। ভিডিও ফুটেজে দেখা যায়, ন্যাড়া মাথার চেক গেঞ্জি ও জিন্স পরা এক ব্যক্তি সন্দেহজনক আচরণ করছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো তোলপাড় শুরু হয়।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর/ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ