মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

শাওয়ালের ছয় রোজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

108402,xcitefun-ramadan6 copyযুল হাসান হাবিব : প্রিয় নবী মুহাম্মাদ সা. বলেছন, ‘যে ব্যক্তি রমযানের রোযা রাখার পর-পরেই শাওয়াল মাসে ৬ টি রোযা রাখে, সে যেনো পূর্ণ এক বছর (৩৬৫ দিন) রোযা রাখার সমান সাওয়াব লাভ করল।’ (মুসলিম ১১৬৪, আবু দাউদ, তিরমিযী, নাসায়ী ও ইবনে মাজাহ) যে ব্যক্তি পুরো রমজান সিয়াম পালনের পর এ রোজা ছয়টি করবে সে যেন সারা বছর রোজা করল। অল্প আমরে এ এক বিশাল অর্জন। এটা বান্দার ওপর আল্লাহর অসীম দয়া যে, তিনি অল্প আমলের বিনিময়ে অধিক সাওয়াব  দিবেন।

৬ রোজা রাখার নিয়ম

কোন কারণে রমজানের রোজা কাজা হয়ে থাকলে আগে কাজা আদায় করবেন তারপর শাওয়ালের ৬ রোজা। শুধু কাজা রোজা আদায় করার দ্বারা শাওয়ালের ৬ রোজা আদায় হবে না বরং আলাদাভাবে ৬ রোজা রাখতে হবে। এই রোজা শাওয়াল মাসের যে কোন ছয় দিনে রাখতে পারবে ঈদের দিন বা ঈদের দ্বিতীয় দিন রাখা আবশ্যক নয়। ৬টি রোজা চাইলে ধারাবাহিকভাবে রাখতে পারবে আবার বিরতি দিয়েও রাখতে পারবে। ( সূত্র : আপকে মাসায়েল আওর উনকা হল-খণ্ড : ৪, পৃ : ৬৪৪)


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ