মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‘সন্ত্রাসীদের ধর্ম নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

amir khanডেস্ক নিউজ : ঈদে মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বলিউড তারকা আমির খান। সে সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাম্প্রতিক সময়ে বিশ্বে ঘটে যাওয়া জঙ্গি হামলাগুলোর কঠোর সমালোচনা করেন তিনি। বলেছেন, ‘ধর্ম ও সন্ত্রাসকে এক করে ফেলা যাবে না। যারা সন্ত্রাস ছড়ায় ও এতে সহায়তা করে, তাদের কোনো ধর্ম নেই। হিন্দু, শিখ, ইসলাম বা খ্রিষ্টান, কোনো ধর্মকে ব্যবহার করেই সন্ত্রাস ছড়ানো যাবে না। ধর্মের কথা বলে মানুষ খুন করা যাবে না। যদি তারা বলে যে, তারা ধর্মের কাজ করছে, তাহলে বলব সব ধর্মই শান্তি ও প্রেমের শিক্ষা দিয়েছে।’

ঈদে পরিবারকে নিয়ে মায়ের সঙ্গে দেখা করতে যান এই তারকা। সে সময় বলেন, ‘আমি সাধারণত পরিবারের সঙ্গেই ঈদ করি। শৈশবে বড়দের কাছ থেকে ঈদি নিতাম। সেটা ছিল আমার কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এখন ছোটদের ঈদি দিতে পছন্দ করি।’
ছেলে আজাদ রাওকে এবার কত টাকা ঈদি দিয়েছেন, জানতে চাইলে আমির বলেন, ‘আমি তাকে দুই রুপি দিয়েছি। অতিরিক্ত টাকা হাতে দিয়ে তাকে নষ্ট করতে চাই না।’ ইন্ডিয়ান এক্সপ্রেস

আওয়ার ইসলাম টোয়েটিফোর/ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ