সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

গণভবনে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hasinaঢাকা: প্রতিবারের মতো এবারো ঈদের দিন সকালে গণভবনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সকাল সাড়ে ৯টার পরপর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এরপর উপদেষ্টা পরিষদ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা, আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে ঈদ-উল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুভেচ্ছা বিনিময়ে অংশ নিতে গণভবনে এসেছেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ প্রমুখ।

এ সময় বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া সামজের দুস্থ শ্রেণীর মানুষও প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সুযোগ পেয়েছেন। দুস্থদের জন্য চারটি আলাদা ডেস্কও খোলা হয়েছে। এসব ডেস্কে দুস্থরা প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন দাবি-দাওয়া জানাতে পারবেন।

/আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ