শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

প্রস্তুত শোলাকিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

photo-1467773296স্টাফ রিপোর্টার : আজ আকাশে বাঁকা চাঁদ উঁকি মারলেই কাল ঈদুল ফিতর। আর ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য প্রতিবারের মতো এবারও দেশের বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে। ১৮২৮ সালে প্রথম জামাতের পর এবারেরটি হবে মাঠের ১৮৯তম ঈদ জামাত। ঈদের জামাত পরিচালনা করবেন মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ।

খোঁজ নিয়ে জানা যায়, কয়েক দিনের টানা বৃষ্টির কারণে মাঠ ভিজে যাওয়াসহ স্থানে স্থানে পানি জমে যাওয়ায় কিছুটা উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে সুষ্ঠুভাবে জামাত অনুষ্ঠানে আশাবাদী শোলাকিয়া ঈদগাহ মাঠ কমিটি ও জেলা প্রশাসন।

এদিকে, সুষ্ঠুভাবে ঈদ জামাত ও সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উপলক্ষে মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক (ডিসি) মো. আজিমুদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা হয়। জামাতে মুসল্লিদের জায়নামাজ ছাড়া ছাতা, ব্যাগসহ সবকিছু বহন নিষিদ্ধ করা হয়েছে। নিরাপদে জামাত অনুষ্ঠানের জন্য চার স্তরের কঠোর নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি মাঠের প্রতিটি প্রবেশপথে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিসির সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে জেলা পরিষদের প্রশাসক মো. জিল্লুর রহমান, পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন খান, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া, কিশোরগঞ্জ ইমাম-উলামা পরিষদের সভাপতি মাওলানা আনোয়ার শাহ, গোপীনাথ জিউর আখড়ার সভাপতি মানিক রঞ্জন দে প্রমুখ।

শোলাকিয়া ঈদগাহ মাঠ কমিটির সভাপতি কিশোরগঞ্জের ডিসি আজিমুদ্দিন বিশ্বাস জানান, মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায় নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এর ফলে লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে এবারও উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া সুষ্ঠুভাবে রথযাত্রা সম্পন্নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জামাত এবং একই সঙ্গে রথযাত্রা অনুষ্ঠিত হবে বলে আশা করা যাচ্ছে।

কিশোরগঞ্জের এসপি আনোয়ার হোসেন খান জানান, গৃহীত ব্যবস্থার কারণে বরাবরের মতো এবারও লাখো মুসল্লি নিরাপদে নামাজ আদায় করতে পারবেন। এ ছাড়া উৎসবমুখর পরিবেশে আজকের রথযাত্রা অনুষ্ঠানেও প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

আনোয়ার হোসেন বলেন, নিরাপদে জামাত অনুষ্ঠানের জন্য চার স্তরের কঠোর নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে ঈদের দি