মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বিদায় মাহে রমজান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

download (2)মাহ্দী খান অয়ন : রমজান মাস। পবিত্র এ মাস। এ মাসের প্রতিটি মুহূর্ত বরকতময়। এ মাসের পবিত্রতার শুদ্ধতায় ভরে আছে সকলের দেহ- মন- অন্তর। কেননা, প্রতিটি মুহূর্তে অবতীর্ণ হচ্ছে রহমানের পক্ষ থেকে রহমতের অবারিত বারিধারা। আর তারই স্নিগ্ধ পরশে সিঞ্চিত হচ্ছে প্রতিটি গোলামের তৃষিত হৃদয়। ধুয়ে- মুছে সাফ হচ্ছে অন্তরের সকল কালিমা। নিষ্কলুষ হচ্ছে প্রতিটি কলুষিত হৃদয়। রহমত, মাগফেরাত, নাজাতের আশায় দিনে পালন করছে সিয়াম আর রাতে আদায় করছে কিয়াম।

সালাতের মাঝে এবং বাইরে তেলাওয়াত করছে কেউবা শ্রবণ করছে আল্লাহর পবিত্র কালাম। সর্বদা আল্লাহর ধ্যানে মগ্ন প্রতিটি গোলামের হৃদয়। ইফতার সামনে নিয়ে দয়াময় আল্লাহর কৃপার আশায় হাত তোলে। আর মহান দয়াময় রিক্ত হস্তগুলোকে ভরে দেন তাঁর অনুগ্রহ দিয়ে। তাহাজ্জুদের মাঝে আর্তনাদে অনুশোচনা করে, আপন পাপের দরুণ। আর গাফুরুর- রাহীম তাঁর দয়া দিয়ে মোচন করেন সকল পাপ।

কেমন যেন প্রতিটি গোলাম, গোলামি করার প্রতিযোগিতায় নেমেছে। যে দেখি, কার চেয়ে কে কত বেশী গোলামি করতে পারে?? আহ্! কত বরকতময় এ মাস। ধীরে ধীরে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে মহিমান্বিত এ মাস।

হে রাহমানুর রাহিম!!! আমাদেরকে ধ্বংস করো না। তোমার অধম গোলামদের ক্ষমা করো। বঞ্চিত করো না তোমার রহমত থেকে। নাজাত দাও, ঐ দোজখের আজাব থেকে। আর যতটুকু সময় বাকি আছে, তার যথাযোগ্য কদর করার পূর্ণ তাওফীক দান করো। তুমিই তো তাওফীকদাতা। তুমি দয়া করো, মায়া করো। তোমার দয়া বিনে, আমরা যে একেবারেই অপারগ।

হে দয়াময় মালিক!!! তুমি আমাদের আর্তিগুলো কবুল করো। তুমি তো ক্ষমা করতে ভালবাসো, আমাদেরকে ক্ষমা করেই দাও। আমীন। ইয়া রাব্বাল আলামীন।।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ