মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নানী-নাতনীকে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

o-BLOODY-KNIFE-facebook copy

আওয়ার ইসলাম ডেস্ক : রাজধানীতে বাড়িতে ঢুকে  দুই নারীকে  কুপিয়ে হত্যা করেছে দৃর্বৃত্তরা।নিহতরা হলেন- বেগম (৫০) ও তার নাতনী বন্যা (২০)। এ ঘটনায় নিহত বেগমের মেয়ে সিমা আক্তারও গুরুতর জখম হয়েছেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার ছাতা মসজিদ গলির পাশে ইসাহাকের বাড়িতে বিকেল ৩ টার দিকে এ ঘটনা ঘটে।

স্বজনরা বলছেন, বন্যার খালু জীবন এঘটনা ঘটিয়েছেন।

নিহত বন্যার স্বামী সোহাগ বলেন, এক বছর আগে বেগমের আরেক মেয়ে সুমি মারা যায়। এরপর থেকে সুমির নয় বছর বয়সী মেয়ে জুই ও প্রায় এক বছর বয়সী ছেলে সানি নানির কাছে থাকত। জুই ও সানির বাবা জীবন তাদেরকে তার কাছে নিয়ে যেতে চাইতেন। কিন্তু বেগম তাদের দিতে চাইতেন না। এনিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। এরই জের ধরে জীবন এদের ওপর হামলা করে তার ছেলে-মেয়েকে নিয়ে যান।

পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার জানিয়েছেন, জীবনকে ধরতে অভিযান চলছে।

 

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ