সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার

বগি আছে ইঞ্জিল নেই, যাত্রীরা অসহায়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

traনিজস্ব প্রতিনিধি : রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া লাল-সবুজের প্রিয় ট্রেনটা ফেলে শুধু ইঞ্জিনটা চলে গেল! যাত্রীরা আহা করে ওঠেন। আজ রোববার বিকেল চারটা ৫০ মিনিটের সময় রাজশাহীর আড়ানি ও নাটোরের আবদুলপুর স্টেশনের মাঝখানে এ ঘটনা ঘটে। পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনটা বগি ফেলে চলে যায়। ঘটনার ২৭ মিনিট পরে চালক বুঝতে পেরে ইঞ্জিন নিয়ে এসে আবার বগি নিয়ে যায়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, বিকেল চারটার সময় পদ্মা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনের একজন যাত্রী ছিলেন নাটোরের তমালতলা কৃষি ও কারিগরি কলেজের উপাধ্যক্ষ বাবুল আকতার। তিনি জানান, রাজশাহীর আড়ানী স্টেশন পার হওয়ার পরে বগি ফেলে ইঞ্জিন চলে গেছে। বগিটা আড়ানী ও আবদুলপুর স্টেশনের মাঝখানে নাটোরের লুকমানপুর এলাকায় থেমে থাকে। তিনি বলেন, বগি ফেলে ইঞ্জিন চলে যাওয়ার সঙ্গে সঙ্গে যাত্রীরা হইচই শুরু করেন। স্থানীয় উৎসুক জনতা এ সময় ট্রেনটির কাছে ভিড় জমায়।

বাবুল আকতার জানান, যেখানে ট্রেনটি দাঁড়িয়ে যায়, সেখানে এই ট্রেন কখনো দাঁড়ায় না। এ জন্য স্থানীয় লোকজন ট্রেনটি দেখতে ভিড় করে। তবে যাত্রীরা বেশ অসহায় বোধ করতে থাকেন। তারা ফোন করে বিভিন্ন জায়গায় ট্রেনের সমস্যার কথা জানাতে থাকেন। প্রায় আধা ঘণ্টা পর ইঞ্জিনটি ফিরে আসে।

এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল এর প্রধান পরিবহন কর্মকর্তা বেলাল উদ্দিন জানান, কয়েক দিন আগে ভারত থেকে নিয়ে আসা লাল-সবুজ রঙের বগি নতুন হলেও ইঞ্জিনটা আগেরই রয়ে গেছে। বগি ও ইঞ্জিন দুইটা দুই প্রযুক্তির হওয়ার কারণে তাদের কর্মীরা এখন এর ব্যবহারটা ঠিকমতো বুঝে উঠতে পারেননি। তিনি বলেন, রেলওয়ের মাঠ পর্যায়ে যারা এই কাজ করেন তাদের এ বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ারও সময় পাওয়া যায়নি। ঈদের আগেই তড়িঘড়ি করে ট্রেন চালু করা হয়েছে। তিনি বলেন, ৪টা ৫০ মিনিটের সময় এ ঘটনা ঘটেছে। ৫টা ১৭ মিনিটের সময় ইঞ্জিন আবার ফিরে এসে বগি নিয়ে গেছে। এতে কারও কোনো বিপদ হয়নি। মাত্র ২০ মিনিট সময় বিলম্ব হয়েছে।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর/ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ