শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ঈদের সংস্কৃতি ও আমাদের ভাবনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

eid mubarakআরশাদ ইলয়াস : মুসলিম হিসেবে ইসলামের উসীলায় আমরা দুটি ঈদ পেয়েছি। ঈদুল ফিতর ও ঈদুল আযহা। ঈদ আল্লাহর দেয়া একটি বিশেষ নিয়ামত। এ নিয়ামতের অবশ্যই কদর করা উচিত। ইসলামী নিয়মে ঈদ পালন করলেই ঈদের যথার্থ কদর হয়। অন্যথায় ঈদের যথাযথ মূল্যায়ন হয় না।

নিছক আনন্দ উপভোগ ঈদের উদ্দেশ্য নয়। নিজের সুখ অপরকে বিলি করা, অন্যের দুঃখের অংশীদার হওয়া, ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে শামিল হওয়া ঈদের মূল উদ্দেশ্য। তাই ঈদ উপলক্ষে বিশেষ দান 'ফিতরা'র বিধান রয়েছে। যেন সবাই একই সাথে আনন্দ ভাগাভাগি করতে পারে।

পবিত্র মাস রমাদানের অব্যবহিত পরেই আসেই ঈদুল ফিতর। রহমত, মাগফিরাত ও নাজাতের নির্ধারিত দিনগুলোর পরে এই ঈদ আসার মানে হলো, আমরা যেনো পবিত্র হয়ে এই ঈদ উদযাপন করি। যাতে আমাদের ঈদ উদযাপন সার্থক হয়। ইসলামের নিয়মে ঈদ পালন করতে সহজ হয়। কিন্তু কিছু লোক তবুও পবিত্র হতে চায় না। তারা পুরো বছর মনমতো চলে। পবিত্র মাসেও, পবিত্র দিনেও তারা শুদ্ধ হতে চায় না। এরা ঈদকে শুধু আনন্দ উপভোগের মাধ্যম মনে করে।

ঈদের দিনে নতুন কাপড় পরা সুন্নাত। তবে যাদের নতুন কাপড় নেই তারা ব্যবহৃত কাপড় পরিস্কার করে পরিধান করবে। শুধু নতুন কাপড় পরলে হবে না, তা সুন্নাহসম্মত কিনা তাও দেখতে হবে। অন্যথায় গুনাহগার হতে হবে। পুরুষের জন্যে মেয়েলি স্বভাবের কাপড় পরা নিষেধ। আর নারীরা যেন পুরুষালি কাপড় না পড়ে। নারী-পুরুষ উভয়ের জন্যে টাইটফিট কাপড় বৈধ নয়। অতি পাতলা অথবা অঙ্গ প্রকাশ পায় এমন কাপড় পরা নারীদের জন্য অবৈধ। ঈদকে কেন্দ্র করে অনেককে এমন পোশাক পরিধান করতে দেখা যায়, যা ইসলামসম্মত নয়।

পারস্পরিক সম্পর্ক রক্ষা, সহানুভূতি প্রদর্শন, ভ্রাতৃত্ব স্থাপন, আত্মীয়তার বন্ধন অটুট রাখা ঈদের অন্যতম উদ্দেশ্য। সে হিসেবে ঈদে আত্মীয়স্বজন, প্রতিবেশি, বন্ধুবান্ধব ও হিতাকাঙ্ক্ষীদের কাছে বেড়াতে যাওয়ার প্রচলন রয়েছে। এছাড়া লোকজন বিভিন্ন পর্যটন কেন্দ্রেও বেড়াতে যায়। এতে কোনো আপত্তি নেই। আপত্তির বিষয় হলো, পর্দাহীন যুবক-যুবতীদের জুটিবদ্ধ হয়ে এখানে-সেখানে ঘুরে বেড়ানো। বছরের প্রায় সময় এ দৃশ্য দেখা গেলেও ঈদ উপলক্ষে এই নীতিহীন অপ্রীতিকর দৃশ্য বেশি দেখা যায়। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ অবস্থার পরিবর্তন