মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

১৩ মিনিটের অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

1420092347 copyআওয়ার ইসলাম ডেস্ক : গুলশানের আর্টিজান রেস্টুরেন্টে জিম্মি ঘটনায় কাল রাত থেকে চলতে থাকা অচলাবস্থার অবসান ঘটিয়ে স্বস্তি ফিরিয়ে এনেছে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত সফল অভিযান ‘অপারেশন থান্ডারবোল্ট’। সকাল সাতটা ৪০ মিনিটে শুরু হওয়া এই অভিযান শেষ হয় মাত্র ১৩ মিনিটে। এই সময়ের মধ্যেই ছয় জঙ্গিকে হত্যা করে একজনকে জীবিত ধরতে সমর্থ হয় যৌথবাহিনী। এই অভিযান পরিচালনাকারীদের কেউ হতাহত হয়নি। অভিযান পুরোপুরি শেষ হয়ে যায় সকাল আটটায়।

সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত অপারেশন থান্ডারবোল্টে অংশ নেয়- নৌ, বিমান বাহিনী, র‌্যাব, সোয়াত, বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ ও গোয়েন্দা পুলিশ।

আজ শনিবার দুপুরে সেনা সদর দপ্তরে এ অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন মিলিটারি অপারেশনের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক চৌধুরী। তিনি বলেন, সরকার প্রধান এ ঘটনায় সেনাবাহিনীকে হস্তক্ষেপের কথা বললে তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ‘অপারেশন থান্ডারবোল্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেয়। এরপর সকালে শুরু হয় অভিযান। প্যারা কমান্ডোরা ৭টা ৪০ মিনিটে অপারেশন শুরু করে। ১২ থেকে ১৩ মিনিটের মধ্যে সকল অপরাধীকে নির্মূল করে সকাল সাড়ে ৮টায় অভিযানের সফল সমাপ্তি হয়।

 

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ