সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই

আজ শবে কদর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Ramadan Lantern

আওয়ার ইসলাম ডেস্ক : আজ শনিবার দিবাগত রাত পবিত্র লাইলাতুল কদর হিসেবে পালিত হবে। লাইলাতুল কদর বা শবে কদর মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত এক রাত। হাদিসে এই রাতকে হাজার রাতের চেয়ে শেষ্ঠ ঘোষণা করা হয়েছে।

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে সারাদেশের মসজিদগুলোতে ইবাদতের জন্য প্রস্তুত হচ্ছে। মসজিদগুলোতে সারারাত ইবাদত করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে শবে কদর উপলক্ষ্যে আলোচনা, মিলাদ ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। এছাড়াও দেশের অধিকাংশ মসজিদেই এ উপলক্ষ্যে সাধারণ আলোচনা হয়ে থাকে।

পবিত্র শবে কদর সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত বরকত ও পুণ্যময় রজনী। এ রজনীতে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত-বন্দেগি করে রাত কাটান।

এই পবিত্র রমজান মাসে মহাপবিত্র আল কোরআন নাজিল হয়েছিল। হাদিসে এসেছে, রাসুল সা. ইরশাদ করেন তোমরা লাইলাতুল কদরকে মাহে রামজানের শেষ দশকের বেজোড় রাত সমুহে তালাশ কর। বুখারি শরিফ

হযরত উমর রা. থেকে বর্ণিত রাসুল সা. ইরশাদ করেন, রমজানের ২৭ তারিখের রাতের ভোর পর্যন্ত ইবাদত বন্দেগি আমার কাছে সারা রামজানের অন্য সব রাত্রের ইবাদত অপেক্ষা অধিক প্রিয়। তিরমিজি

আরো পড়ুন : রমযানের শেষ দশ দিন : কিভাবে কাটাবো

/আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ