সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

ওয়েবসাইটে ভোগান্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

befaqbdআওয়ার ইসলাম ডেস্ক : আজ বুধবার বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) ৩৯ তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ হওয়ার কথা। গতকাল বেফাকের মহাসচিব মাওলানা আব্দুল জাব্বার জাহানাবাদী স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে তথ্যটি জানানো হয়েছে।

তথ্যটি মিডিয়ায় প্রকাশ হলে অনেক শিক্ষার্থীই বেফাকের ওয়েব সাইট (www.wifaqbd.org) ভিজিট করেছেন। তবে অধিকাংশ জনকেই বিফল হতে হয়েছে। কারণ অনেক চেষ্টা করেও কোনোভাবেই ওয়েব সাইটে ঢোকা যাচ্ছিল না। এ নিয়ে গতকাল দুপুর থেকেই স্যোশাল মিডিয়ায় শিক্ষার্থীরা নানারকম স্ট্যাটাস দিয়েছেন।

৩৯ তম কেন্দ্রীয় পরীক্ষার তথ্য জানতে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমও গতকাল দুপুর থেকে একাধিকবার ভিজিট করার চেষ্টা করেছে। কিন্তু অনেক চেষ্টার পরও কোনোভাবেই সাইটে প্রবেশ করা সম্ভব হয়নি। বারবারই ‘দিস সাইট ক্যাননট বি রিসড’ দেখাচ্ছে।

কেন্দ্রীয় পরীক্ষার আগে ওয়েব সাইটের এমন ত্রুটি বিভ্রান্তিতে ফেলেছে অনেককে। ব্যক্তিগতভাবে আওয়ার ইসলামের কাছে অনেক শিক্ষার্থীও বিষয়টি নিয়ে তাদের বিরুপ প্রতিক্রিয়ার কথা জানিয়েছেন।

রেজাল্ট সংক্রান্ত সাইটগুলো ফল প্রকাশের পর থেকে একসঙ্গে অধিক মানুষ সাইট ভিজিটের কারণে অনেক সময় সাময়িক সমস্যা দেখা দেয়। তবে ফল প্রকাশের আগেই সাইট বিকল হওয়ার ঘটনা বিরল।

এ ব্যাপারে বেফাকের দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টি অস্বীকার করে বলেছেন, সাইটে ভিজিট করা যায়। তারা কোনো রকম সমস্যা দেখছেন না।

উল্লেখ্য, বেফাকের ওয়েব সাইট নিয়ে সমস্যা পুরনো। এর আগে (befaqbd.com) নামের ডোমেইন বাৎসরিক রিনিউ না করার কারণে হাতছাড়া হয়ে যায়।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ