সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

ইয়েমেনে নিহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

_76233751_023138395-1 copyআন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে আজ মঙ্গলবার সৌদি বিমান হামলায় অন্তত ২০ বেসামরিক ব্যক্তি নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়েছে। সৌদি জঙ্গি বিমান আজ ভোরে ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়িজ প্রদেশের হাইফান এলাকায় একটি পেট্রোল পাম্পের ওপর বোমা বর্ষণ করলে এই হতাহতের ঘটনা ঘটে।

ইয়েমেনের হাদ্রামাওত প্রদেশের মুকাল্লা শহরের কয়েকটি সামরিক অবস্থানে ধারাবাহিক বোমা হামলায় ৪০ ব্যক্তি নিহত হওয়ার পাশাপাশি ৩০ জন আহত হওয়ার চার ঘন্টা পর এ হামলার খবর এলো।

গত বছরের ২৬ মার্চ থেকে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের ওপর হামলা শুরু করে। চলমান যুদ্ধে এ পর্যন্ত ১০ হাজারের বেশি ইয়েমেনি নিহত হয়েছে।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ