শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

আল্লাহর কালামে শেফা আছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mufti monoarমুফতি মনোয়ার হোসাইন : আইরিন । ৫ বছর হলো সংসার চলছে। বড়ই ভালো মেয়ে।সবই আছে কিন্তু পরিবার জুড়ে এক নীরব শুন্যতা বিরাজ করে। কেউ স্পষ্ট করে আইরিনকে কিছু বলে না কিন্তু আইরিন বুঝে তার একটি সন্তান চায় সবাই। সে বুঝাবে কী করে যে তার সন্তান হচ্ছে না। ইতিমধ্যে চিকিতসাও করানো হয়েছে যথেষ্ট। ডাক্তারের উপর ফেইথ নেই।টেষ্টের পর টেষ্টে শুধু টাকাই গেছে।কাজ হচ্ছে না দেখে স্বামী বেচারাও হতাশ! কী আর করার উপায় খুঁজে পায় না।

কার কাছে যেন কী শুনেছে, তাই আমার স্মরণাপন্ন। আমি স্পষ্ট করে বললাম-'আমি কবিরাজ নই' তার পরেও সে নাছোড় বান্দা 'হুজুর পানি পইড়ে দ্যান'। কুরআানুল কারীমকে আমি সব থেকে আযমতের সাথে রাখি খুব ভালোবাসি। আমার রবের উপর বিশ্বাস আছে পূর্ণ মাত্রায়। আর তিনি তো বলেছেন- আমি কুরআন নাযিল করেছি যা ঈমানদারদের জন্য শেফা ও রহমত স্বরুপ' -বনী ইসরাইল,আয়াত ৮২

একদিন সময় নিলাম। খুজেঁ দেখে কুরআনুল কারীমের কিছু আয়াত নির্বাচিত করলাম। পানিটা পড়ে দিলাম।আল্লাহর উপর ভরসা রাখতে বললাম। বছর না ঘুরতেই আইরিনকে আল্লাহ সন্তানের 'মা' করে দিলেন। এই আমলের প্রতি আমার ইতমিনান হলো। সংবাদটি আস্তে আস্তে অনেকেই জানলেন। পর পর ক'জনের চিকিৎসা চলল। আলহামদুলিল্লাহ অনেকেই উপকৃত হলেন।

বগুড়া থেকে ঢাকায় আসলাম ক'মাস আগে। পাশের ফোর স্টার হোটেলের এক কর্মচারী আমার সাথে খাতির জমালো। বাচ্চা নাই ১০ বছরের দাম্পত্যে। দিলাম পানি পড়া।আল্লাহও নিরাশ করলেন না। সে এখন বাবা হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ।

ওর কাছে শুনে মোবারক ছুটে এসেছে। হুজুর, আমার ৭ বছর হয়ে গেল বাচ্চা কাচ্চা হয় না। আপনার পানি পড়ায় কাজ হয় শুনেছি। দেন হুজুর। হিশেব করে ৭ দিন পর আসতে বললাম।পানি পড়া নিয়ে গেল। ডাক্তারের সব ওষুধ বন্ধ করে দিয়েছে- ও বলল।পানি পড়া দেয়ার পর ৩ মাস পার হয়েছে, কাজ হয় নি। মোবারক হতাশ। হুজুর , রেজাল্ট নাই। আমি সবর করতে বললাম। ৫-৬ দিন আগে এসে হাসি হাসি মুখে বলল-ডাক্তারি চেকআপের রেজাল্ট,আমি নাকি বাবা হতে যাচ্ছি। আচ্ছা! যাক,আল্লাহ সম্মান বাঁচানোর মালিক।

বগুড়া সেন্ট্রাল মসজিদের সামনে দাঁড়িয়ে আছি। রিকসা থেকে এক যুবক কাঁদতে কাঁদতে কাছে এল। সাথে একজন মহিলা বাচ্চা কোলে সেও কাঁদছে, বাচ্চাটাও কাঁদছে। আমি অবাক। আরে কী হয়েছে?
-হুজুর, à