মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিকসহ নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

journalistনিজস্ব প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় এক সাংবাদিকসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। এতে রাস্তার দুই পাশে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ও ব্রাহ্মনবাড়িয়া অনলাইন প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক আজম রাজু, ব্রাহ্মণবাড়িয়া ট্যাংলরী মালিক সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম, ও ট্যাংকলরী মালিক সমিতির দপ্তর সম্পাদক মো. শাহজাহান মিয়া। তাদের সকলের বাড়ি সদর উপজেলার ঘাটুরা এলাকায়।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে সরাইল হাইওয়ে থানা পুলিশ একটি ট্রাককে ধাওয়া করে। পরে ট্রাকটি আশুগঞ্জের দিকে পালানোর চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা তিন মোটরসাইকেল আরোহীকে চাপা দেয় ট্রাকটি। এতে মোটরসাইকেলসহ আরোহীরা ট্রাকটির নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

সরাইল খাটিহাতা হাইওয়ে থানার সহকারী পরিদর্শক (এসআই) মো. আনিসুজ্জামান তিনজন মারা যাওয়ার তথ্য নিশ্চিত করে বলেন, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার জন্য হাইওয়ে ও থানা পুলিশ কাজ করছে।

/আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ