মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রমজানের যাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khan_ourislam24আবিদ আনজুম : মুসলমানদের জন্য মহাপূণ্যের মাস রমজান। এ মাসে আজাব থেকে মুক্ত থাকে কবরবাসী।মুক্তির এ মাসে ইন্তেকাল প্রতিটি মুসলিমেরই চাওয়া। পবিত্র এ মাসেই ইন্তেকাল করলেন বাংলা সাহিত্য এবং বাংলাদেশে ইসলামি রাজনীতির অন্যতম ব্যক্তিত্ব মাওলানা মুহিউদ্দীন খান।

ঠিক বছর চারেক আগে এই দিনেই ইন্তেকাল করেছিলেন আরেক মহিরুহ শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক। দিনটা ছিল ১৯ রমজান। যে দিনে আলেমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছিলেন তাকে। দোয়া ও মুনাজাতের আয়োজন করছিল ভক্তকুল। একই দিনে আরেকটি শোকবার্তা কাপিয়ে দিল সবাইকে।

মাওলানা মুহিউদ্দীন খান চলে গেলেন এই রমজানেই। শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. এর ইন্তেকালের দুই বছর পর ২০১৪ সালের ১৫ জুলাই ইন্তেকাল করেন আরেক স্বনামধন্য আলেম মাওলানা কাজী মুতাসিম বিল্লাহ। এটিও ছিল রমজানের একটি দিন। ৫ রমজান সোমবার সন্ধ্যায় তিনি ইন্তেকাল করেন।

বাংলাদেশে আলেমদের পথিকৃৎ আরেক মাওলানা খতীব উবায়দুল হক। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতীবও ইন্তেকাল করেছিলেন ২৪ রমজান। ২০০৭ সালের ৬ অক্টোবর ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন তিনি। ইসলামি শিক্ষা তাহজিব তামাদ্দুনে তার ছিল অনন্য অবদান।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ