সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

জানাজা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

13522580_1046259392088048_1711317715_nআওয়ার ইসলাম ডেস্ক : আজ (২৬ জুন) বাদ জোহর লাখো মানুষের উপস্থিতিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়ে গেল দেশের শীর্ষ ইসলামি ব্যক্তিত্ব মাসিক মদিনা সম্পাদক মাওলানা মুহিউদ্দীন খান রহ. এর জানাজা। এ উপলক্ষ্যে বায়তুল মোকাররম এলাকায় মানুষের ঢল নামে। লোকে লোকারণ্য হয়ে যায় জাতীয় মসজিদসহ আশপাশের সব রাস্তা।

জানাজা নামাজের আগে সংক্ষীপ্ত বক্তব্য রাখেন তার বড় ছেলে মুস্তাফা মঈনুদ্দীন খান। তিনি উপস্থিত মুসল্লি ও দেশবাসীর কাছে তার পিতার মাগফেরাত কামনা করেন। তার সংক্ষিপ্ত বক্তব্য শেষে বেলা ১টা ৩০ মিনিটে জানাজা শুরু হয়। ইমামতি করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মিজানুর রহমান।

জানা গেছে, কিছুক্ষণের মধ্যেই লাশ রওয়ানা হবে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় তাঁর নিজ বাড়ির উদ্দেশে। সেখানে মরহুমের ৩য় জানাজা সোমবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। জানাজার পর তাঁকে সেখানেই পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এর আগে সকাল ১০ টায় ঢাকার গেন্ডারিয়াতে তার ১ম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

[caption id="attachment_3824" align="alignnone" width="1280"]janaja5 ছবি : আমিন ইকবাল, আওয়ার ইসলাম ২৪ ডটকম[/caption]

মাসীক মদীনা সম্পাদক মাওলানা মুহিউদ্দীন খান গতকাল (২৫.৬.১৬) বিকাল ৬ টা ১০ মিনিটে ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

উল্লেখ্য, তার নামাজে জানাজায় ধর্মপ্রাণ মুসল্লিদের পাশাপাশি শরিক হন সর্বস্তরের আলেম ওলামা। জানাজা শেষে সবাই মরহুমের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

[caption id="attachment_3826" align="alignnone" width="1218"]janaja6 ছবি : আমিন ইকবাল, আওয়ার ইসলাম ২৪ ডটকম[/caption]

মাওলানা মুহিউদ্দীন খান রহ. একটি বয়ান

/এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ