শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

‘অভিযোগ সত্য নয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mitu-babulআওয়ার ইসলাম ডেস্ক : মেয়ে মিতুকে হত্যার পরিকল্পনা জামাতা বাবুল আক্তার নিজেই করেছেন, এমন কথা বিশ্বাস করেন না মিতুর বাবা বাবুল আক্তারের শ্বশুর সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন। তিনি অভিযোগ করে শুরু থেকেই একটি চক্র দুটি পরিবারের চরিত্র হননের চেষ্টা করে আসছে। সেই চক্রের চক্রান্তেরই অংশ হিসেবেই এমন সংবাদ প্রকাশিত হয়েছে কয়েকটি গণমাধ্যমে এমন নিউজ প্রচার করা হয়েছে।

নিহত মাহবুবা আক্তার মিতুর ছোট বোন শায়লা মোশাররফ নিনজা দুটি সংবাদ মাধ্যমের বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দিয়েছেন। তিনি বলেন, ‘কথিত একটি অনলাইন পত্রিকা অত্যন্ত বাজেভাবে আমার বোন-জামাইকে নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। অথচ সেখানে আমাদের কারো কোনো বক্তব্য নেয়া হয়নি। এতো অরুচিকর সংবাদ বিশ্বাস করা তো দূরের কথা, কল্পনারও বাইরে। কোনো পাঠকই এমন সংবাদ বিশ্বাস করতে পারে না।’

গত শুক্রবার রাত পৌনে ১টার দিকে বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নেয় খিলগাঁও থানা পুলিশ। পরে স্ত্রী হত্যার বিষয়ে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। গতকাল কয়েকটি অনলাইন নিউজপোর্টালে প্রকাশিত সংবাদে বলা হয় বাবুল আক্তার নিজেই তার স্ত্রীকে হত্যার পরিকল্পনা করেছেন। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি এটা স্বীকার করেছেন।

শনিবার সকাল পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কেউই বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের বিষয়টি স্পষ্ট করেননি।

অবশেষে শনিবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এই মামলার বাদী তিনি। তাই শনাক্তকৃত আসামিদের বিষয়ে জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রায় ১৪ ঘণ্টা পর ডিএমপি’র গোয়েন্দা পুলিশের উপ-কমিশনারের (ডিসি পূর্ব) গাড়িতে তাকে খিলগাঁও মেরাদিয়ার ভূঁইয়াপাড়ার শ্বশুরবাড়িতে নামিয়ে দেয়া হয়।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ