মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‘সোনার বাংলা’র উদ্বোধন, হবে পাতাল ও বুলেট ট্রেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sonar banglaঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নত দেশের মতো পাতাল ও বুলেট ট্রেন নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের।

আজ শনিবার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দুটি ট্রেন ‘সোনার বাংলা এক্সপ্রেস’ও ‘সিল্কসিটি এক্সপ্রেস’-এর  উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

ঢাকা-চট্টগ্রাম পথে চলবে বিরতিহীন ট্রেন সোনার বাংলা এক্সপ্রেস। আগামীকাল রোববার থেকে এটি আনুষ্ঠানিকভাবে চলাচল শুরু করবে। আর রাজশাহী রুটে চলবে সিল্কসিটি এক্সপ্রেস।

ওই ট্রেনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরো বলেন, রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনা রয়েছে। সারা দেশকে রেল যোগাযোগের আওতায় আনা হবে।

প্রধানমন্ত্রী জানান, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ৫০টি ব্রডগেজ ও ১০০টি মিটারগেজ যাত্রীবাহী কোচ এবং ভারতীয় ঋণ সহায়তায় ১২০টি যাত্রীবাহী কোচ রেলওয়েতে সংযোজিত হচ্ছে।

উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী রেলের উন্নয়নে তাঁর সরকারের অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, তাঁর সরকারের আমলে ৯৮টি নতুন ট্রেন চালু হয়েছে। ২৬টি ট্রেনের সেবা বাড়ানো হয়েছে।

/এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ