মুহাম্মদ এহসানুল হক : সেদিন হটাৎ করেই পুরনো লেখাগুলো দেখার শখ জাগলো। সময়ে-অসময়ে লেখা অনুভুতির পাতাগুলো সযত্নে ছুয়ে দেখলাম। শব্দের নীরব রেখায় জীবন্ত হয়ে উঠলো আমার অতীত। সত্যিই ডাইরি কালের আয়না। নিয়োমিত লিখতে পারলে ভালই হতো। কিন্তু নিয়োমের গ-িতে সব সময় নিজেকে বাঁধতে পারি না। তাই আর লেখা হয়নি নিয়মিত। তবে হৃদয়ে দাগকাটা কিছু স্মৃতি ধরে রাখতে সক্ষম হয়েছিলাম কাগজ-কালিতে। বিশেষভাবে শাইখুল হাদীসকে নিয়ে কিছুস্মৃতি।
পাতা উল্টাতে গিয়ে নজর কারলো একটি স্মতিকথা। শাইখুল হাদীস ও মুফতি আমিনী রহ.কে নিয়ে। ক্ষণিকের জন্য থমকে গেলাম। শাইখুল হাদীস ও মুফতি আমিনী দুজনের একজনও আজ আমাদের মাঝে নেই। শাইখুল হাদীস রহ, ৮ আগষ্ট ১২ আমাদের থেকে বিদায় নিয়েছেন। এই বিয়োগের শোক কাটিয়ে উঠতে না উঠতেই মাত্র চার মাসের ব্যবধানে ইসলামী রাজনীতির আরেক দিকপাল মুফতি আমিনীও আমাদের থেকে বিদায় নিয়েছেন।
শাইখুল হাদীস রহ. ও মুফতি আমিনী রহ.। এদেশের ইসলামী আন্দোলনের দুই কিংবদন্তি মহানায়ক। অসংখ্য আন্দোলন সংগ্রামের সফল কারিগর। স্বাধীন বাংলাদেশের ইসলামী আন্দোলন নিয়ে কথা বলতে গেলেই সবার আগে চলে আসবে এ দুটি নাম। যুগ যুগ তাদেরকে স্মরণ করবে এ জাতি।
প্রায় ত্রিশ বছরের ব্যবধান আর ছাত্র উস্তাদের সম্পর্ক থাকা সত্বেও দুটি নাম চলে এসেছে পাশাপাশি, শাইখুল হাদীস মুফতি আমিনী। যেন সংগ্রামের প্রতিশব্দ। সংগ্রামের রক্ত রাঙা পথে পায়ে পায়ে হেটেছেন বলে অনন্তের পথযাত্রী হবেন এক সাথেই এমনটা হয়তো কেউ কল্পনাও করেনি।
মুফতি আমিনী রহ. এর দরসে বসার সুযোগ আমার হয়নি। ছাত্রত্বের সম্পর্ক না থাকলেও বেশ ক’বার কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছে। বিশেষভাবে এই দুই বিখ্যাত ছাত্র-উস্তাদকে একই ছাদের নিচে দেখার সুযোগ হয়েছে অনেকবার। উস্তাদ হিসেবে যে মর্যাদা শাইখুল হাদীস রহ. করতে দেখেছি তা কোন দিন ভোলার মত নয়। কাছ থেকে দেখা এমনই একটি ঘটনার স্মৃতি মন্থন।
দুই.
সময়টা দুই হাজার ছয় বা সাত। আমি তখন রাহমানিয়ার মেশকাত জামাতের ছাত্র। বয়স কম। সঙ্গত কারণেই যে কোন ব্যাপারে উৎসাহ-উদ্দীপনা অনেক বেশি। সভা সমাবেশ মিটিং মিছিল এসবের প্রতি ছিল তখন এক রকম উম্মাদনা। শাইখুল হাদীস রহ. ঢাকার ভিতরে যেসব প্রোগ্রামে যেতেন, সঙ্গ গ্রহণের সুযোগ হাতছাড়া করতাম না। দূরের সব প্রোগ্রামে ইচ্ছা থাকলেও যেতে