সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

লিফটে আটকে গেলেন দুই প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bipuঢাকা : বেশ দীর্ঘ সময়ের জন্য লিফটে আটকে পড়েছিলেন দুই প্রতিমন্ত্রী। যান্ত্রিক ত্রুটির জন্য গতকাল রাতে ঘটনাটি ঘটে। পরে ফায়ারসার্ভিসের কর্মী লিফট ভেঙে দুই মন্ত্রীকে উদ্ধার করেন।

ঘটনাটি ঘটেছে রাজধানীর কারওয়ান বাজারের জাহাঙ্গীর টাওয়ারে। আটকে পরা দুই মন্ত্রীর হলেন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

জানা যায়, লিফটের ম্যাগনেট ফেল করায় ৭তলা থেকে নিচে নেমে বের হতে পারছিলেন না তারা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা লিফট ভেঙে তাদের উদ্ধার করে।

বৃহস্পতিবার মধ্যরাতে একুশে টেলিভিশনের একটি টকশো শেষে ফেরার সময় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় দুই প্রতিমন্ত্রীই অক্ষত রয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ভোজন সরকার বলেন, লিফট ৭ তলা থেকে নামার সময় ম্যাগনেট ফেল করায় এ ঘটনা ঘটেছে। ভবনের কর্মীরা চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে ফোন দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের উদ্ধার করে। তারা সবাই অক্ষত রয়েছেন। কেউ আহত হননি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, লিফটের ভেতর দুই প্রতিমন্ত্রী ছাড়াও ছিলেন একুশের রাত টকশোর উপস্থাপক অঞ্জন রায়, বিদ্যুৎ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও), পলকের দুজন এপিএস, জাহাঙ্গীর নামের একজন সুপারভাইজার, প্রযোজক ফারুক এবং কৃষিবিদ দেবু ভট্টাচার্য।

/আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ