মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বিদায় ইইউ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

uk-euঢাকা : শেষ রক্ষে আর হলো না। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়ার পক্ষেই বেশি রায় দিল যুক্তরাজ্যের জনগণ। এর ফলে ইওরোপীয় ইউনিয়নের সাথে ব্রিটেনের ৪৩ বছরের বন্ধন ছিন্ন হচ্ছে। - বিবিসি

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (২৩ জুন) অনুষ্ঠিত গণভোটে ৫২ শতাংশ ভোট পড়েছে ইইউ ছাড়ার পক্ষে, ৪৮ শতাংশ ভোট পড়েছে ইইউতে থাকার পক্ষে।

শুক্রবার (২৪ জুন) ভোট গণনার শেষে দেখা গেছে ছাড়ার পক্ষে ভোট পড়েছে ১ কোটি ৬৮ লাখ ৩৫ হাজার ( ৫২ শতাংশ) ভোট। অপর দিকে ইইউতে থাকার পক্ষে ভোট দিয়েছেন ১ কোটি ৫৬ লাখ ৯২ হাজার ভোটার।

সংবাদ মাধ্যমের খবর অনুয়ায়ী, সাউথ স্ট্যাটফোর্ডশায়ার, ল্যাংকাস্টার, নিউয়ার্ক অ্যান্ড শেরউড, সাউথ হল্যান্ড, প্লাইমাউথ, ব্ল্যাকবার্ন-ডারওয়েনে ইইউ ছাড়ার পক্ষে বেশি ভোট পড়েছে।

ওয়েলসেও ৫৪ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছে ইইউবিরোধীরা।

ইইউ জোটে আগ্রহীরা স্কটল্যান্ডে এগিয়ে থাকলেও সেখানে ভোট পড়ার হার বেশ কম ছিল বলে নির্বাচনী কর্তৃপক্ষ জানিয়েছে। উত্তর আয়ারল্যান্ডে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত খুব কম ভোটে ইইউপন্থিরা জিততে পারে বলে আভাস দিচ্ছে সংবাদ মাধ্যম।

ব্রিটেনের ইতিহাসে কোন বিষয়ে সিদ্ধান্ত নিতে এটি তৃতীয় দফা গণভোট। ঐতিহাসিক এই গণভোটে বৃহস্পতিবার (২৩ জুন) সকাল থেকে রাত পর্যন্ত ভোট দেন গ্রেট ব্রিটেনভুক্ত ইংল্যান্ড, স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড ও ওয়েলসের প্রায় সাড়ে ৪ কোটি ভোটার। ২৮টি দেশের ইইউ জোটে যোগ দিতে ১৯৭৫ সালে গণভোটে অংশ নেয় ব্রিটেনের মানুষ। একই ইস্যুতে ৪১ বছর পর বৃহস্পতিবারের এ গণভোট ছিল দ্বিতীয় দফা।

এদিকে ব্রিটেনের গণভোটের ফলাফল পর্যবেক্ষণ করছে জোটের অন্য ২৭ দেশ। ভোটের এ ফলাফল নেতিবাচক হলে আগামী দিনে ব্রিটেনের পদাঙ্ক অনুসরণ করে জোট থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজবে। এতে জোটে অবস্থান আরও নড়বড়ে হয়ে উঠতে পারে বলে আশঙ্কা ইইউ বিশ্লেষকদের।

/আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ