সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

উত্তরায় টাওয়ারে আগুন, নারীসহ নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

uttora_132894ডেস্ক নিউজ : রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে আলাউদ্দিন টাওয়ারে ‍অগ্নিকাণ্ডের ঘটনায় এক নারীসহ ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায় ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে সবার পরিচয় পাওয়া যায়নি। তবে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন, মাহমুদুল হাসান (২২), মেয়ে মায়শা (১০), ছেলে মোস্তাকিম (৮ মাস) এবং মামুন (২২)

শুক্রবার সন্ধ্যার কিছু আগে ওই এলাকার রাজলী মার্কেট সংলগ্ন ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ারে লিফটের তার ছিঁড়ে গেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রায় ঘণ্টা দেড়েক চেষ্টার পর সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়।

ফায়ার সার্ভিসের উপপরিচালক (ঢাকা) মোজ্জামেল বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে তিন জন পুরুষ। তারা মার্কেটের ভেতরে নামাজ পড়তে ছিল। পরে লিফট-এর তার ছিঁড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তার অগ্নিদগ্ধ হয়। দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ভরৎবএ অগ্নিকাণ্ডের ঘটনায় মার্কেটটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন উত্তরা জোনের ডিসি বিধান ত্রিপুরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১৬ তলা ভবনের দশ তলা পর্যন্ত শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। আকস্মিক আগুনের বেশ কয়েকজন আটকা পড়েন সেখানে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ