মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ইসলামি শিক্ষার জন্য মুসলমানরা জীবন দিতে প্রস্তুত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

iftar_hefajot_ourislam24রাজধানীর বারিধায় হেফাজতে ইসলামের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন বৃহস্পতিবার অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, দেশে ইসলামবিরোধী কর্মকাণ্ড প্রকট হয়েছে। বর্তমান শিক্ষানীতি বাতিল করতে হবে। এ শিক্ষানীতিতে দুর্গা দেবীর কাছে প্রার্থনা করার নিয়ম ঢুকানো হচ্ছে। ইসলামি শিক্ষা ও কুরআন রক্ষায় এদেশের মুসলমানরা জীবন বিলিয়ে দিতেও প্রস্তুত।

তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের নামে আজ সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের গ্রেফতার করা হচ্ছে। এসব ইসলাম বিরোধী। ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই।

এক লাখ আলেমের মতামতের বিষয়ে তিনি বলেন, এই মতামত স্বয়ং সম্পূর্ণ হয়নি। নিরপরাধ মানুষকে হয়রানি করাও ইসলামে হারাম। এগুলোও থাকতে হবে। আজকে প্রকৃত দোষীদের ছেড়ে দিয়ে নিরপরাধ মানুষকে গ্রেফতার করে তাদের ওপর জুলুম করা হচ্ছে।

বারিধারার জামিয়া মাদানিয়ায় আয়োজিত ইফতার মাহফিলে মাওলানা আবুল কালামের সভাপতিত্বে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া ও অধ্যাপক আব্দুল হাকিম করিম, ড. আহমদ আব্দুল কাদের ও মাওলানা ফজলুল করিম কাসেমী।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ