সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

শওকত মাহমুদ জামিনে মুক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

showkot-mahmudঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৪টায় কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।

চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কারাগার থেকে মুক্তি পাওয়ার পর শওকত মাহমুদ তার বাসার উদ্দেশে রওনা করেছেন। রাতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত বছরের ১৮ সেপ্টেম্বর নাশকতার মামলায় শওকত মাহমুদকে গ্রেফতার করে পুলিশ। এরপর বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে দফায় দফায় তাকে রিমান্ডে নেয়া হয়। এ পর্যন্ত তাকে মোট ২০টি মামলায় গ্রেফতার দেখানো হয়।

শওকত মাহমুদের আইনজীবী এজেডএম মোর্শেদ আল মামুন লিটন জাগো নিউজকে জানান, মোট ৩৬টি মামলায় সুপ্রিমকোর্ট থেকে জামিন পান তিনি।

/এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ