শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

দেশে হিন্দু বেড়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

999999999999999999-2_273 copyআওয়ার ইসলাম ডেস্ক : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক জরিপ বলছে, গত বছর দেশে হিন্দুর সংখ্যা বেড়েছে। কমেছে মুসলমানের সংখ্যা। জরিপে বলা হয়, ২০১১ সালে দেশে মুসলমানের হার ছিল ৮৮.৮ শতাংশ। যা কমে ২০১৫ তে দাঁড়িয়েছে ৮৮.২ শতাংশে। অন্যদিকে ২০১৪ সালে যেখানে হিন্দুর হার ছিল ৯.৯ শতাংশ, তা এখন হয়েছে ১০.৭ শতাংশ।

আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিবিএস আয়োজিত জন্ম-মৃত্যু জরিপ প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রি আ হ ম মুস্তফা কামাল। বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী এমএ মান্নান, তথ্য ও পরিসংখ্যান সচিব মোজাম্মেল হক। প্রতিবেদন তুলে ধরেন প্রকল্প পরিচালক একেএম আশরাফুল হক।

জরিপে আরও বলা হয়, ২০১৫ সালের ১ জুলাই দেশে জনসংখ্যা ছিলো ১৫ কোটি ৮৯ লাখ। যা ২০১৪ তে ১৫ কোটি ৪৭ লাখ ছিল। তবে নির্ভরশীলতার হার কমেছে। ২০১১ সালের ৫৭ শতাংশ থেকে ১৫ সালে হয়েছে ৫৫। বেড়েছে জনসংখ্যার ঘনত্ব। প্রতি বর্গকিলোমিটারে ঘনত্ব বেড়েছে ৫ বছরে ৫৬ জন। বিবিএস বলছে, বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়েছে। পাচ বছর আগে মানুষের গড় আয়ু ৬৯ বছর ছিল, ২০১৫ তে তা বেড়ে ৭০.৯ বছর হয়েছে। গড় আয়ুর মধ্যে মহিলাদের আয়ু বেড়েছে বেশি। তাদের গত ৫ বছরে আয়ু বেড়েছে ১ বছর ৯ মাস। ফলে মহিলাদের আয়ু এখন ৭২ বছর। আর পুরুষের ৬৯.৪ বছর। এদিকে পুরুষের গড় বিয়ে বয়স ২৪.৯ বছর থেকে বেড়ে ২৬.৪ বছরে দাঁড়িয়েছে। মেয়েদের হয়েছে ১৮.৭ বছর।

২০১৫ সালে মোট ২০১২টি নমুনা এলাকা থেকে নেয়া তথ্যের উপর ভিত্তি করে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে।

 

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ